বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ০৬:১০ পিএম
অনলাইন সংস্করণ

প্রতারণার অভিযোগে ফের বিপাকে রাজ-শিল্পা

শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রা। ছবি : সংগৃহীত
শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রা। ছবি : সংগৃহীত

অভিনয় থেকে ব্যবসা— দুই ক্ষেত্রেই সক্রিয় বলিউড তারকা শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রা। তবে ব্যবসায়িক লেনদেনের কারণে এর আগেও আইনি ঝামেলায় পড়েছিলেন তারা। এবার প্রায় ৬০ কোটি টাকার প্রতারণার অভিযোগে নতুন করে বিপাকে পড়লেন এই তারকা দম্পতি।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, মুম্বাইয়ের ব্যবসায়ী দীপক কোঠারি অভিযোগ করেছেন, রাজ কুন্দ্রার বন্ধ হয়ে যাওয়া সংস্থা বেস্ট টিভি প্রাইভেট লিমিটেডে তিনি মোট ৬০ কোটি ৪৮ লাখ টাকা বিনিয়োগ করেছিলেন। ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে এই অর্থ বিনিয়োগ করা হয়। অভিযোগ অনুযায়ী, এই বিপুল অর্থ শিল্পা ও রাজ আত্মসাৎ করেছেন।

দীপক কোঠারির দাবি, বিনিয়োগের সময় বেস্ট টিভি প্রাইভেট লিমিটেডের ৮৭ শতাংশ শেয়ারের মালিক ছিলেন শিল্পা শেঠি। কিন্তু নির্দিষ্ট সময়ে অর্থ ফেরত না পেয়ে তিনি রাজ-শিল্পার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। ২০১৫ সালের এপ্রিল থেকে ২০১৬ সালের মার্চ পর্যন্ত কয়েক দফায় বিনিয়োগের পর শিল্পা সংস্থার ডিরেক্টরের পদ থেকে ইস্তফা দেন। এরপর সংস্থাটি দেউলিয়া ঘোষণা হয়।

তবে শিল্পা ও রাজের আইনজীবী প্রশান্ত প্যাটেল এই অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন। তার ভাষায়, এটি একটি পুরোনো আর্থিক লেনদেন, যেখানে বিনিয়োগ সম্পূর্ণ ইকুইটিভিত্তিক ছিল, ব্যক্তিগতভাবে এর সঙ্গে রাজ-শিল্পার কোনো সম্পর্ক নেই। তিনি আরও দাবি করেন, মানহানির উদ্দেশ্যে এই অভিযোগ আনা হয়েছে।

এর আগে পর্নোগ্রাফি মামলাসহ একাধিক বিতর্কে নাম জড়িয়েছিল রাজ কুন্দ্রার। নতুন এই অভিযোগে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন রাজ-শিল্পা দম্পতি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়লা অপসারণ কার্যক্রম পরিদর্শন ও বৃক্ষরোপণ করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বেরোবি ও বিসিকের ‘উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

মৌসুমি বায়ু সক্রিয়, ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

‘১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, ৮০ হাজারই হবেন নারী’

ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন / বিশ্বকাপ আসতেই কেন সংঘর্ষে জড়াচ্ছেন বাংলাদেশি আর্জেন্টিনা-ব্রাজিল ভক্তরা

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষকসহ নিহত ২

টিকটকে পরিচয়, একসঙ্গে থাকার সিদ্ধান্ত দুই তরুণীর

শান্তি চুক্তি নিয়ে আলোচনা করতে ইরানে কাতারের প্রতিনিধিদল

বিশ্বকাপে জিতেছে, মিরপুরে কি পারবে অস্ট্রেলিয়া?

ঘুরতে নিয়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ আটক ৩

১০

সরকারি স্বাস্থ্যসেবায় অবহেলা অনিয়ম গ্রহণযোগ্য নয় : স্বাস্থ্যমন্ত্রী

১১

থানার ব্যারাকে পুলিশ কনস্টেবলের মৃত্যু, কী লিখে গেলেন চিরকুটে

১২

স্থায়ী জামিন পেলেন মুফতি আমির হামজা

১৩

বেনজীরের গ্রেপ্তার ইস্যুতে সংসদকে অবহিত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

শূন্যরেখায় ৯ নাগরিক / বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকেও মেলেনি সমাধান

১৫

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে ‘অতি দ্রুত’ দেশে আনা হবে

১৬

লিটন-তাওহীদ-মোসাদ্দেকের ফিফটিতে অজিদের বড় টার্গেট দিল টাইগাররা

১৭

শাকিবকে দেখে পূর্ণিমার আক্ষেপ, ‘এই লুকটা আগে কোথায় ছিল!’

১৮

দুবাইয়ে গ্রেপ্তার হলেন বেনজীর

১৯

আত্মসমর্পণ করলেন আমির হামজা

২০
X