কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ১২:১০ পিএম
আপডেট : ২০ আগস্ট ২০২৫, ১২:১৭ পিএম
অনলাইন সংস্করণ

'ওয়ার ২'-এর সাফল্যের মাঝে প্রিয়জন হারালেন জুনিয়র এনটিআর

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

'ওয়ার ২' ছবিতে সাফল্যের পরও জুনিয়র এনটিআরের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। প্রয়াত হয়েছেন তার কাকিমা পদ্মজা। মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

পদ্মজা ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কিংবদন্তি অভিনেতা নন্দমুরি তারকা রামা রাওয়ের পুত্র জয়কৃষ্ণের স্ত্রী। বেশ কিছুদিন ধরেই তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। শ্বাসকষ্টের কারণে ১৮ আগস্ট হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

এই খবরে নন্দমুরি পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এবং রাজ্যের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী লোকেশ নারাও শোকপ্রকাশ করেছেন। এক্স হ্যান্ডেলে পদ্মজার স্মৃতিচারণ করে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘আমার ভগ্নীপতির স্ত্রী পদ্মজার প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। ঈশ্বর যেন তার আত্মাকে শান্তি দেন।’

পরিবারের সদস্যদের কাছে পদ্মজা ছিলেন এক নির্ভরতার নাম। তিনি নিজের হাতে সংসারকে ভালোবাসা ও যত্ন দিয়ে আগলে রেখেছিলেন। সৌন্দর্য, মাধুর্য ও সম্মানীয় স্বভাবের জন্য পদ্মজা ছিলেন সবার প্রিয়।

উল্লেখ্য, পদ্মজার ছেলে নন্দমুরি চৈতন্য কৃষ্ণ ‘ধাম’ এবং ‘ব্রিদ’ ছবিতে অভিনয়ের মাধ্যমে সিনেমায় পা রেখেছেন।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যমুনা সেতু পশ্চিম মহাসড়কে ১২ কিলোমিটার তীব্র যানজট

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির আশঙ্কা

মিরপুরের পূরবী মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

আনন্দভ্রমণ শেষে ফেরার পথে প্রাণ গেল ২ বন্ধুর

দিল্লিতে নিজ ফ্ল্যাটে খুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা, রহস্য ঘনীভূত

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য সময় জানাল অধিদপ্তর

দৌলতদিয়া ফেরিঘাটে আবারও যাত্রীবাহী বাস পড়ল পদ্মা নদীতে

আগামী সপ্তাহে উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং

আশুলিয়ায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৪

দিল্লির হোটেলে আগুন দেখে পালান মালিক, গ্রেপ্তারের পর দিলেন স্বীকারোক্তি

১০

ক্ষেপণাস্ত্র হামলায় দুমড়েমুচড়ে গেল ইসরায়েলি ট্যাংক

১১

বজ্রপাতে কিশোর ছেলের মৃত্যু, আহত মা

১২

প্রস্তুতি ম্যাচে ফ্রান্সকে হারিয়ে আইভরি কোস্টের চমক

১৩

সিরাজগঞ্জে বাসচাপায় দম্পতিসহ নিহত ৩

১৪

যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার টার্গেট কিউবার প্রেসিডেন্ট

১৫

বিশ্ব পরিবেশ দিবস আজ

১৬

পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

১৭

দুপুরের মধ্যে দেশের ৮ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

১৮

আজকের নামাজের সময়সূচি

১৯

৬ ঘণ্টা পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক

২০
X