বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৯ পিএম
অনলাইন সংস্করণ

ইলিয়ানার কাছে মাতৃত্বই এখন প্রাধান্য

অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ। ছবি : সংগৃহীত
অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ। ছবি : সংগৃহীত

বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ। অনেক দিন ধরেই অভিনয় থেকে দূরে আছেন তিনি। সম্প্রতি জানিয়েছেন, তিনি বর্তমানে চলচ্চিত্রে ফেরার তাৎক্ষণিক পরিকল্পনা করছেন না। ‘ফ্রিডম টু ফিড’ লাইভ সেশনে নেহা ধুপিয়ার সঙ্গে তিনি মা হওয়ার চ্যালেঞ্জ নিয়ে কথা বলেছেন। খবর : বলিউড হাঙ্গামা

স্বামী মাইকেল ডোলানের সঙ্গে যুক্তরাষ্ট্রে বসবাসরত ইলিয়ানা দুই সন্তানকে নিয়ে সুখে দিন কাটাচ্ছেন। দম্পতি প্রথম সন্তান কোয়া ফিনিক্স ডোলানকে ১ আগস্ট ২০২৩-এ স্বাগত জানান এবং দ্বিতীয় ছেলে কিয়ানু রাফে ডোলানকে ১৯ জুন ২০২৫-এ। ইলিয়ানা জানান, সন্তানরা এখন তার জীবনের সর্বোচ্চ অগ্রাধিকার।

আলোচনার সময়, ইলিয়ানা প্রকাশ করেন, সন্তান জন্ম দেওয়ার পর তিনি বিভিন্ন ব্যক্তিগত চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন। তিনি বলেন, ‘কিছু সময়ে মনে হতো আমি নিখুঁত মা নই। আমি অনেকবার ভেঙে পড়েছি, ভাবতাম আমি কি ঠিকভাবে কাজ করছি কি না। কিন্তু ধীরে ধীরে বুঝেছি, এই অনুভূতিগুলো স্বাভাবিক, এটা পুরো প্রক্রিয়ারই অংশ।’

ফ্যানদের মধ্যে তার পর্দায় ফিরতে আগ্রহ থাকলেও, ইলিয়ানা স্পষ্ট করেছেন যে তিনি তাড়াহুড়ো করে অভিনয়ে ফিরছেন না। এই মুহূর্তে তিনি পুরো মনোযোগ দিতে চান তার সন্তানদের লালন-পালনে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১০

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১১

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১২

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৩

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৪

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৫

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৬

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৭

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৮

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৯

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

২০
X