কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৭ পিএম
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩০ পিএম
অনলাইন সংস্করণ

জাগপার সভাপতিকে দেখতে হাসপাতালে আমান

আমান উল্লাহ আমান। পুরোনো ছবি
আমান উল্লাহ আমান। পুরোনো ছবি

সন্ত্রাসী হামলায় আহত জাতীয়তাবাদী সমমনা জোটভুক্ত জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি খন্দকার লুৎফর রহমানকে দেখতে হাসপাতালে যান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে যান তিনি। এ সময় আমান জাগপা সভাপতির স্বাস্থ্যের খোঁজ নেন এবং তার চিকিৎসার বিষয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

জানা গেছে, খন্দকার লুৎফর রহমানের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে তাকে আরও কয়েকদিন হাসপাতালে থাকতে হবে। হাসপাতালের সার্জারি বিভাগের ডা. সামিউল আলিমের তত্ত্বাবধানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (১ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বিজয়নগরে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হন খন্দকার লুৎফর রহমান। কয়েকজন দুষ্কৃতকারী তাকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। এরপর তাকে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়।

এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ১২ দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, জাতীয়তাবাদী সমমনা জোটের আহ্বায়ক ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, ডেমোক্রেটিক লীগের সহ-সভাপতি মো. মাহবুব আলম, সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাসসহ বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের নেতারা লুৎফর রহমানকে দেখতে হাসপাতালে যান।

কালবেলা/এমএসকেএম/নূর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১০

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১১

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১২

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৩

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৪

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৫

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৬

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৭

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

১৮

কসমেটিক সার্জারি করে নতুন লুকে ভিনি

১৯

একাধিক স্থানে অপ্রাপ্তবয়স্ক তরুণীর সঙ্গে এমপি নজরুলের ভিডিও আছে, দাবি ড্রাইভারের

২০
X