রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫২ পিএম
অনলাইন সংস্করণ

দুই মামলায় হাসিনা কাদের লিটনসহ ২৪৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

গণঅভ্যুত্থানে নিহত শিক্ষার্থী আলী রায়হান ও সাকিব আনজুম। ছবি : সংগৃহীত
গণঅভ্যুত্থানে নিহত শিক্ষার্থী আলী রায়হান ও সাকিব আনজুম। ছবি : সংগৃহীত

রাজশাহী নগরীতে জুলাই মাসের অভ্যুত্থান চলাকালে নিহত দুই শিক্ষার্থী আলী রায়হান ও সাকিব আনজুম হত্যা মামলায় চার্জশিট দাখিল করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) মামলার তদন্তকারী কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান এই চার্জশিট আদালতে জমা দেন।

চার্জশিটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনসহ মোট ২৪৪ জনকে আসামি করা হয়েছে। রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. গাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত হামলার ঘটনায় মোট ৯টি মামলার চার্জশিট দেওয়া হয়েছে। এর মধ্যে শহীদ আলী রায়হান ও শহীদ সাকিব আনজুম হত্যা মামলা অন্যতম।

বোয়ালিয়া থানার শহীদ আলী রায়হান হত্যা মামলায় ১২৭ জনকে আসামি করে চার্জশিট দাখিল করা হয়েছে। আর শহীদ সাকিব আনজুম হত্যা মামলায় ১১৭ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেওয়া হয়েছে।

মো. গাজিউর রহমান আরও জানান, তদন্তকালে মিডিয়াসহ বিভিন্ন সূত্র থেকে সংগৃহীত ভিডিও ফুটেজ, প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য এবং গোপন সূত্র থেকে পাওয়া তথ্য-প্রমাণ বিশ্লেষণ করে চার্জশিট তৈরি করা হয়েছে। আদালতে প্রমাণযোগ্য অকাট্য তথ্য ও প্রমাণের ভিত্তিতেই অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

তিনি আরও বলেন, এজাহারনামীয় আসামিদের পাশাপাশি অজ্ঞাত অনেককে তদন্তে শনাক্ত করা হয়েছে। প্রযুক্তি ব্যবহার ও প্রত্যক্ষ প্রমাণের মাধ্যমে যারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বা যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ মিলেছে, কেবল তাদেরই চার্জশিটে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বোয়ালিয়া মডেল থানার শহীদ আলী রায়হান হত্যা মামলায় এজাহারনামীয় ৭ জন ও তদন্তে নতুন করে শনাক্ত ৩২ জনসহ মোট ৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শহীদ সাকিব আনজুম হত্যা মামলায় এজাহারনামীয় ৫ জন ও তদন্তে প্রাপ্ত ২৮ জনসহ মোট ৩৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আলী আশরাফ মাসুম কালবেলাকে বলেন, ‘আদালতে পুলিশের পক্ষ থেকে বেশ কয়েকটি মামলার চার্জশিট দেওয়া হয়েছে। এগুলো নিয়ম অনুযায়ী বিভিন্ন আদালতে যাবে। পুলিশের দেওয়া অভিযোগপত্র ও বিশ্লেষণ দেখে মনে হচ্ছে অভিযোগগুলো আদালতে প্রমাণ করা সম্ভব হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১০

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১১

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১২

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১৩

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৪

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৫

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৬

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

১৭

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

১৮

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

১৯

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

২০
X