কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৭ এএম
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৬ এএম
অনলাইন সংস্করণ

নিজের মৃত্যুর খবর নিয়ে কথা বললেন ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অদ্ভুত খবর ছড়িয়ে পড়ে। এক্স (পূর্বে টুইটার) প্ল্যাটফর্মে শনিবার পর্যন্ত শুধু ‘ট্রাম্প মারা গেছেন’ শিরোনামে ৫৬ হাজারেরও বেশি পোস্ট হয়েছে। এতে ৭৯ বছর বয়সী প্রেসিডেন্টের স্বাস্থ্য নিয়ে নতুন করে জল্পনা-কল্পনা ছড়িয়ে পড়েছে। এ নিয়েই কথা বলেছেন ট্রাম্প, জানিয়েছেন—তার মৃত্যুর খবরটি ভুয়া।

মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প তার স্বাস্থ্য সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া গুজব উড়িয়ে দেন। তিনি বলেন, তিনি সপ্তাহান্তে ‘খুব সক্রিয়’ ছিলেন।

ট্রাম্প ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তার মৃত্যুর বিষয়ে জল্পনাকে ভুয়া খবর বলে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, আমি দুই দিন ধরে কিছু (সম্মেলন) করিনি। তাই তারা বলেছিল তার অবশ্যই কিছু সমস্যা আছে।

সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেন, সপ্তাহের শেষ দিকে আপনার মৃত্যু নিয়ে একটা ভাইরাল সোশ্যাল মিডিয়া ট্রেন্ড শুরু হয়। আপনি কীভাবে জানতে পারলেন যে আপনি মারা গেছেন? বিষয়টি কি দেখেছেন?

জবাবে ট্রাম্প জানান, তিনি মিডিয়া ট্রেন্ড হওয়ার বিষয়টি জানতেন না। তবে এ নিয়ে সংবাদমাধ্যমের খবর দেখেছেন। সংবাদমাধ্যমের এ ধরনের ভূমিকায় তিনি অসন্তুষ্ট বলেও জানান।

ট্রাম্প তার পূর্বসূরি জো বাইডেনের সঙ্গে তুলনা করে বলেন, আমি সপ্তাহান্তে খুব সক্রিয় ছিলাম। পোটোম্যাক নদীর ধারে আমার মালিকানাধীন ক্লাবে কিছু লোকের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। আসলেই আমি খুব সক্রিয় ছিলাম। আপনি তাকে (বাইডেন) দেখতে পাবেন না এবং কেউ কখনো বলেনি যে তার কোনো সমস্যা ছিল। আমরা জানি তিনি সেরা অবস্থায় ছিলেন না।

এর আগেও ট্রাম্পের স্বাস্থ্য নিয়ে নানা প্রশ্ন উঠেছিল। জুলাই মাসে তার হাতের ওপর ক্ষতচিহ্ন ও গোড়ালিতে ফোলাভাব দেখা যায়। সে সময় হোয়াইট হাউস দ্রুত বিষয়টি ‘গুরুতর কিছু নয়’ বলে জানিয়েছিল। তবে সাম্প্রতিক সময়ে তার হাতের ক্ষত ঢাকতে মেকআপ ব্যবহার করা হয়েছে বলে যে ছবি প্রকাশ্যে এসেছে, তা নতুন করে বিতর্ককে উস্কে দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

একাই লড়েছেন ভিনিসিয়ুস / মরক্কোর বিপক্ষে ব্রাজিলের অধিকাংশই ছিলেন নিষ্প্রভ

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ / ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

১০

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

১১

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

১২

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

১৩

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

১৪

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১৫

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৬

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৭

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

১৮

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

১৯

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

২০
X