ভোলা প্রতিনিধি
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১২ পিএম
অনলাইন সংস্করণ

এক সপ্তাহ ধরে বন্ধ তজুমদ্দিন-মনপুরা নৌরুটের সি-ট্রাক

যাত্রীবাহী সি-ট্রাক। ছবি : কালবেলা
যাত্রীবাহী সি-ট্রাক। ছবি : কালবেলা

ভোলার তজুমদ্দিন-মনপুরা নৌরুটে যান্ত্রিক ত্রুটির অজুহাতে এক সপ্তাহ ধরে বন্ধ রয়েছে যাত্রীবাহী সি-ট্রাক এসটি ইলিশা। জেলা শহরের সঙ্গে এই বিচ্ছিন্ন উপজেলার যোগাযোগের একমাত্র নৌরুটে নিরাপদ সি-ট্রাকটি বন্ধ থাকায় বাধ্য হয়ে অনুমোদনহীন অবৈধ ট্রলারে যাতায়াত করছেন যাত্রীরা।

কিন্তু উত্তাল মেঘনার ডেঞ্জার জোনে ছোট ছোট ফিটনেসহীন নৌ-চলাচলে যে কোন মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন ভোলার সচেতন মহল।

জানা গেছে, ভোলা জেলার একমাত্র বিচ্ছিন্ন দ্বীপ মনপুরা উপজেলা। এখানকার মানুষের যোগাযোগের একমাত্র ভরসা হচ্ছে নৌ-পথ। সী-ট্রাকই তাদের এই নৌ-রুটের একমাত্র নিরাপদ যান। সি-ট্রাক না থাকলে পাড়ি দিতে হয় ছোট ছোট এক তলা লঞ্চ ও অবৈধ ট্রলারের মাধ্যমে।

ইয়ানুর এন্টারপ্রাইজ এর নামে ইজারা নিয়ে চলছে মনপুরা-তজুমুদ্দিন নৌরুটে এ সি-ট্রাকটি। কিন্তু যান্ত্রিক ত্রুটির অজুহাতে এক সপ্তাহ ধরে বন্ধ রয়েছে এ রুটে চলাচলকারী একমাত্র সি-ট্রাক এসটি ইলিশা।

ভুক্তভোগী যাত্রী মো. জামাল অভিযোগ করে বলেন, বিআইডব্লিউটিসি থেকে টেন্ডারে পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠান ইয়ানুর এন্টারপ্রাইজের কর্ণধার মো. নুরুউদ্দিন সি-ট্রাকটি মেরামতের নামে বন্ধ রেখে নিজস্ব ব্যবস্থাপনায় অনুমোদনহীন ও ফিটনেস বিহীন অবৈধ ট্রলারে যাত্রী পারাপার করছেন। এতে যে কোনো সময় মেঘনার ডেঞ্জার জোনে ঘটতে পাড়ে বড় ধরনের দুর্ঘটনা। এসব ছোট ছোট নৌ-যানগুলো দুর্ঘটনার শিকার হয়ে প্রাণহানির আশঙ্কা করছেন যাত্রীরা। তারপরও বাধ্য হয়ে দুর্ভোগ সহ্য করে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন তারা।

যাত্রী সজিব, রাজু, আল-আমিন, বৈশাখীসহ অনেকে জানান, সি-ট্রাক বন্ধ থাকায় বাধ্য হয়ে ট্রলারে মাল আর যাত্রী গাদাগাদি করে যাতায়াত করতে হচ্ছে। উপায় নেই, তাই দুর্ভোগ সহ্য করে যাতায়াত করছি। এই নৌরুটে নিরাপদ সি-ট্রাক সবসময় চালু রাখার দাবি জানিয়েছেন তারা। এছাড়াও সি-ট্রাক চালু না হওয়া অনেক গর্ভবর্তী মা ও রোগীরা জেলা সদরে গিয়ে চিকিৎসা সেবা নিতে পারছেনা বলে অভিযোগ করছেন স্থানীয়রা।

সি-ট্রাক টেন্ডারে পাওয়া ঠিকাদার নুরুউদ্দিনের পক্ষে মো. নিরব উদ্দিন জানান, যান্ত্রিক ত্রুটির করানে সি-ট্রাকটির মেরামতের কাজ চলছে। দু-একদিনের মধ্যে সি-ট্রাকটি চালু হবে।

তবে এই ত্রুটিকে পুঁজি করে ওই ঠিকাদারি প্রতিষ্ঠান অনুমোদনহীন ছোট ছোট ট্রলারে যাত্রী পারাপারের ব্যাপারে কিছু বলতে নারাজ।

ভোলা জেলা বিআইডব্লিটিসির ব্যবস্থাপক কাওছার হোসেন কালবেলাকে জানান, সি-ট্রাকটি যান্ত্রিক ত্রুটির কাজ শেষ করে ফের চলাচল করবে। যাত্রীদের অভিযোগের ব্যাপারে জানতে চাইলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে বলেন তিনি।

বিআইডব্লিউটিসির উপ-মহাব্যবস্থাপক (বরিশাল অঞ্চল) খন্দকার তানভীর কালবেলাকে জানান, যান্ত্রিক ত্রুটির কাজ শেষে সি-ট্রাক চলার কথা। ২ দিন আগে টেন্ডারে পাওয়া নুরুউদ্দিনকে অফিসে ডেকে সি-ট্রাক চালুর বিষয়ে বলেছিলাম। ফের তাকে ডেকে দ্রুত সি-ট্রাক চালুর জন্য বলা হবে। দ্রুত সি-ট্রাক চালু না করলে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিহারের হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ৪

এবার জেমস বন্ড সাজে ডোনাল্ড ট্রাম্প

স্ত্রীর গর্ভে ৫ সন্তান, উন্নত চিকিৎসার খরচ জোগাতে পারছেন না দরিদ্র রংমিস্ত্রি

সীমান্তে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

বজ্রপাতে মা-ছেলের করুণ মৃত্যু

দিল্লির হোটেলে আগুন : মৃত্যুপথযাত্রী বাবাকে দেখতে এসে পুড়ে মরলেন ৮ স্বজন

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

১০

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

১১

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

১২

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৩

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

১৪

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

১৫

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

১৬

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

১৭

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১৮

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

১৯

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

২০
X