সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৭ পিএম
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

জাপাসহ ১৪ দল নিষিদ্ধের দাবিতে গণঅধিকারের বিক্ষোভ

সাতক্ষীরায় গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিলে নেতাকর্মীরা। ছবি : কালবেলা
সাতক্ষীরায় গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিলে নেতাকর্মীরা। ছবি : কালবেলা

জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল করেছে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। এ সময় দলটির সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ দলটির নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদ জানানো হয়।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় শহরের নিউমার্কেট মোড় শহীদ স ম আলাউদ্দিন চত্বরে জেলা গণঅধিকার পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভকারীরা হামলাকারীদের বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবি জানান। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রাধানগর দলটির অস্থায়ী কার্যালয় সম্মুখে গিয়ে সমাবেশে পরিণত হয়।

সমাবেশে জুলাই আন্দোলনের সাতক্ষীরার প্রথম সংগঠক মো. ইমরান হোসেন বলেন, গণঅধিকার পরিষদের গণতান্ত্রিক আন্দোলন দমন করতে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। নেতাকর্মীদের বারবার হামলা চালিয়ে গণতান্ত্রিক আন্দোলনকে স্তব্ধ করা যাবে না। আমরা পরিষ্কারভাবে বলছি— স্বরাষ্ট্র উপদেষ্টা যদি পদত্যাগ না করেন এবং জাপা-১৪ দলের রাজনীতি বন্ধ না হয়, তবে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

তিনি আরও বলেন, যারা নুরুল হক নুরসহ দলের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে, তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। অন্যথায় সাতক্ষীরাসহ সারাদেশে প্রতিবাদ আরও বিস্তৃত হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

বিক্ষোভে জেলা যুব অধিকার পরিষদের তবিবুর রহমান, সাধারণ সম্পাদক আজিবুর রহমান, সোহাগ হোসেন, সাবেক দায়িত্বশীল গণঅধিকার পরিষদ মাওলানা শাহীন, খাইরুল আলম, মুজিবুর রহমান, শাহিনুর রহমান, সাইফুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

১০

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

১১

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

১২

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

১৩

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

১৪

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

১৫

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

১৭

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

১৮

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৯

ঈদযাত্রায় প্রাণ হারালেন ৪৩৮ জন

২০
X