রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০২ পিএম
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩২ পিএম
অনলাইন সংস্করণ

জানা গেল রাকসু নির্বাচনে মোট প্রার্থীর সংখ্যা

সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম। ছবি : কালবেলা
সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম। ছবি : কালবেলা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে মোট ৪৭৯ প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে কেন্দ্রীয় ২৩টি পদে ৩৯৫ জন ও সিনেটের ৫টি পদে ৮৪ প্রার্থী মনোনয়ন তুলেছেন। অন্যদিকে হলগুলোতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৭৫৪ প্রার্থী।

বুধবার (০৩ সেপ্টেম্বর) রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম।

রাকসুর কেন্দ্রীয় স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভিপি (সহসভাপতি) পদে লড়াই করবেন ১৪ ও জিএস পদে ৮ জন প্রার্থী। এ ছাড়া সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) ১০ জন, সম্পাদক, ক্রীড়া ও খেলাধুলা ৮ জন, সহকারী সম্পাদক, ক্রীড়া ও খেলাধুলা ৪ জন, সম্পাদক, সংস্কৃতি বিষয়ক ৫ জন, সহকারী সম্পাদক, সংস্কৃতি বিষয়ক ৭ জন, সম্পাদক, মহিলা বিষয়ক ৫ জন, সহকারী সম্পাদক, মহিলা বিষয়ক ৪ জন, সম্পাদক, তথ্য ও গবেষণা ৯ জন, সহকারী সম্পাদক, তথ্য ও গবেষণা ৫ জন, সম্পাদক, মিডিয়া ও প্রকাশনা ৭ জন, সহকারী সম্পাদক, মিডিয়া ও প্রকাশনা ৪ জন, সম্পাদক, বিজ্ঞান ও প্রযুক্তি ৩ জন সহকারী সম্পাদক, বিজ্ঞান ও প্রযুক্তি ৬ জন, সম্পাদক, বিতর্ক ও সাহিত্য বিষয়ক ৩ জন, সহকারী সম্পাদক, বিতর্ক ও সাহিত্য বিষয়ক 8 জন, সম্পাদক, পরিবেশ ও সমাজকল্যাণ ১৩ জন, সহকারী সম্পাদক, পরিবেশ ও সমাজকল্যাণ ১১ জন, নির্বাহী সদস্য ৪টি পদে মোট ৫১ জন প্রার্থী মনোনয়ন নিয়েছেন।

এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক ও শিক্ষার্থীদের প্যানেল থেকে মনোনয়ন নিয়েছে শিক্ষার্থীরা। এর মধ্যে ছাত্রদল ২৬ জন, ছাত্রশিবির ২১ জন, গণছাত্রজোট ২৩ জন, আফরিন জাহান ২৩ জন, সচেতন শিক্ষার্থী পরিষদ ১৫ জন, আধিপত্যবাদ বিরোধী ঐক্য ২১ জন, অপরাজেয় ৭১ জাগ্রত ১৩ জন, তৌহিদুল ইসলাম ৭ জন, নাজমুস সাকিব ৬ জন, পদ উল্লেখ ব্যতীত ৯ জনসহ মোট ১৬৩ জন প্রার্থী প্যানেল থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

হল সংসদের ১৫টি পদে মনোনয়ন নিয়েছেন ৭৫৪ প্রার্থী। ১৭টি হলের মধ্যে শেরে বাংলা ফজলুল হক ৫০, শাহ্ মখদুম ৫০, নবাব আব্দুল লতিফ ৩৬, সৈয়দ আমীর আলী ৪৮, শহীদ শামসুজ্জোহা ৪৬, মন্নুজান ৪০, শহীদ হবিবুর রহমান ৫৩, মতিহার ৫৫, মাদার বখশ ৫০, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ৬২, রোকেয়া ৩০, তাপসী রাবেয়া ৩৮, বেগম খালেদা জিয়া ২৫, শহীদ জিয়াউর রহমান ৫৪, বিজয়-২৪ ৩৫, রহমতুন্নেসা ৪২, জুলাই-৩৬ হলে ৪২ জন জন প্রার্থী মনোনয়ন নিয়েছেন।

একই দিন রাকসু নির্বাচনের অংশগ্রহণকারী প্রার্থীদের ডোপ টেস্ট নমুনা সংগ্রহের শেষ দিন থাকলেও তা একদিন বৃদ্ধি করেছে নির্বাচন কমিশন। বুধবার (৩ সেপ্টেম্বর) ২০০ জন প্রার্থীর নমুনা সংগ্রহ করা হয়েছে। এখন পর্যন্ত সব মিলিয়ে মোট ৮৪১ জন প্রার্থী নমুনা জমা দিয়েছেন।

রাবি চিকিৎসা কেন্দ্রের প্রধান মাফরুহা সিদ্দিকা লিপি বলেন, ‘প্রার্থীদের ডোপ টেস্ট নমুনা সংগ্রহ বুধবার শেষ হয়েছে। আমরা ইতোমধ্যে আগে সংগৃহীত নমুনার ফলাফল প্রস্তুত করেছি। যারা নমুনা জমা দিয়েছে, তা আগামী রোববার নির্বাচন কমিশন বরাবর জমা দেওয়া হবে।’

সার্বিক বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম কালবেলাকে বলেন, মনোনয়নের কার্যক্রম বুধবার শেষ হয়েছে। মনোনয়ন বিতরণের সময় বাড়ানোর আর কোনো সুযোগ নেই। তবে যারা বুধবার প্রার্থী হলেন তারা কালকেও ডোপ টেস্ট করতে পারবেন। পরেরদিন তাদের রেজাল্ট প্রকাশ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X