বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

ভিয়েতনামে হার দিয়ে শুরু বাংলাদেশের

ম্যাচের দৃশ্য। ছবি: সংগৃহীত
ম্যাচের দৃশ্য। ছবি: সংগৃহীত

এশিয়ান কাপ অনূর্ধ্ব-২৩ বাছাইপর্বে ভালো শুরুর আশা নিয়েই মাঠে নেমেছিল বাংলাদেশ। তবে হ্যানয়ে ভিয়েত ট্রাই স্টেডিয়ামে বুধবারের ম্যাচে স্বাগতিক ভিয়েতনামের কাছে ২-০ গোলে হেরে পিছিয়ে পড়লো কিউবা মিচেলের দল। আগের ছয়বারের মতো এবারও বাছাইপর্বে দুঃস্বপ্নের শুরু হলো লাল-সবুজের জন্য।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় ভিয়েতনাম। ১৫ মিনিটেই গোল পেয়ে যায় স্বাগতিকরা—ফি হোয়াংয়ের অ্যাসিস্ট থেকে এনগোক মাইয়ের কোনাকুনি শটে ভাঙে সমতা। ৩৫ মিনিটে প্রথম সুযোগ আসে বাংলাদেশের সামনে। অধিনায়ক শেখ মোরসালিনের সেট পিস সরাসরি চলে যায় ভিয়েতনামের গোলরক্ষক ট্রুঙ্গ কিয়েনের হাতে। প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ পেলেও সেগুলো কাজে লাগাতে ব্যর্থ হয় বাংলাদেশ। ফলে ১-০ ব্যবধানেই বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে ব্যবধান কমানোর বদলে উল্টো চাপে পড়ে বাংলাদেশ। গোলবার ও গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের দৃঢ়তায় বেশ কয়েকটি আক্রমণ প্রতিহত হয়। তবে ৮৩ মিনিটে কর্নার থেকে ভিকটরের হেডে দ্বিতীয়বার জাল কাঁপে বাংলাদেশের। শেষ মুহূর্তে আরও একটি শট বারে লেগে ফিরলে ব্যবধান আর বাড়েনি।

এই হারে ‘সি’ গ্রুপে শুরুটা ব্যর্থ হলো বাংলাদেশের। অন্যদিকে দিনের প্রথম ম্যাচে ইয়েমেন ২-১ গোলে হারিয়েছে সিঙ্গাপুরকে। পরের ম্যাচে শনিবার সেই ইয়েমেনের মুখোমুখি হবে শেখ মোরসালিনের দল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপ্তাইয়ে ক্যানসার আক্রান্ত তংচংগ্যা পরিবারকে প্রতিমন্ত্রী হেলালের আর্থিক সহায়তা

ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর : সব ধরনের আয় করমুক্ত, থাকছে না ভ্যাটও

টেনিস টুর্নামেন্টে বিকেএসপি চ্যাম্পিয়ন

বাজেট ২০২৬-২০২৭ / অর্থনীতির চালিকাশক্তি কৃষিতে বরাদ্দ বাড়াতে হবে

বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

বিএনপি নেতার মোটরসাইকেল চুরি করলেন আ.লীগ নেতা 

এক বছরের মধ্যে বাড়ি করতে পারবেন ঝিলমিল প্রকল্পের গ্রাহকরা: গণপূর্তমন্ত্রী

চীনা দূতাবাসের ডেপুটি চিফের সঙ্গে বিএনপি নেতা হুদার বৈঠক

এমন প্রশ্ন করবেন না, বিদ্যুৎমন্ত্রী কেন নাটোরে বিয়ে করেননি : স্পিকার

বিবিসির বিশেষজ্ঞদের দৃষ্টিতে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে যারা

১০

বিশ্বকাপ জার্সিতে আরেক দেশের পতাকা, নেপথ্যে যে কারণ

১১

মেক্সিকো / বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ উপলক্ষে বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ

১২

ফাঁস হয়ে গেছে মেসিদের পাসপোর্ট

১৩

স্থানীয় সরকার নির্বাচনের আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত

১৪

আমের হাটে ‘ঢলন’ সিন্ডিকেটে জিম্মি চাষি-ব্যবসায়ীরা

১৫

হেল্পলাইন ১০৯-এ কর্মরতরা ৩ বছর বেতন পান না : ডা. জাহিদ

১৬

ধর্মমন্ত্রী কায়কোবাদের সাক্ষাৎ / বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করলেন সৌদি হজমন্ত্রী

১৭

রাজনৈতিক নেতার পাশবিকতার শিকার কিশোরী ২৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা!

১৮

চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলনের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১৯

ঢাকার খাল পুনরুদ্ধারে সীমানা চিহ্নিত করতে ২ কমিটি গঠনের সিদ্ধান্ত

২০
X