বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৩ পিএম
অনলাইন সংস্করণ

ভারতকে আরও এস-৪০০ ক্ষেপণাস্ত্র সরবরাহের পথে রাশিয়া

রাশিয়ার তৈরি এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। ছবি : সংগৃহীত
রাশিয়ার তৈরি এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। ছবি : সংগৃহীত

ভারতের জন্য আবারও আধুনিক এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের বিষয়ে নতুন করে আলোচনায় বসেছে রাশিয়া। মস্কোর সামরিক রপ্তানি সংস্থা রোসোবোরোনএক্সপোর্টের প্রধান দিমিত্রি শুগায়েভ এ তথ্য নিশ্চিত করেছেন।

রাশিয়ার সংবাদ সংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ভারতের কাছে ইতোমধ্যেই আমাদের কয়েকটি এস-৪০০ ব্যবস্থা রয়েছে। এ খাতে আরও সহযোগিতার সুযোগ আছে, নতুন সরবরাহ নিয়েও আলোচনা চলছে।’

২০১৮ সালে নয়াদিল্লি ও মস্কোর মধ্যে ৫৫০ কোটি ডলারের এক চুক্তি সই হয়। ওই চুক্তি অনুযায়ী, ভারতকে পাঁচ ইউনিট দূরপাল্লার এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার কথা ছিল। এর মধ্যে তিনটি ইউনিট ইতিমধ্যেই ভারত পেয়েছে। তবে সরবরাহের সময়সূচি একাধিকবার পরিবর্তন হওয়ায় শেষ দুটি ইউনিট ২০২৬ ও ২০২৭ সালে হাতে পাওয়ার কথা রয়েছে।

সাম্প্রতিক সময়ে চীনের তিয়ানজিনে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) বৈঠকের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বৈঠক হয়। সেখানে দুই নেতা একে অপরকে ‘প্রিয় বন্ধু’ হিসেবে আখ্যা দেন। মোদি বলেন, কঠিন সময়েও ভারত-রাশিয়া ঘনিষ্ঠ সহযোগী হয়ে থেকেছে।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভও বুধবার এক বক্তব্যে জানান, যুক্তরাষ্ট্রের চাপ উপেক্ষা করেই ভারত রাশিয়া থেকে জ্বালানি ও অস্ত্র কিনে যাচ্ছে। এই অবস্থানকে মস্কো বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে।

স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট-এর তথ্য অনুযায়ী, ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত ভারতের অস্ত্র আমদানির ৩৬ শতাংশ এসেছে রাশিয়া থেকে। একই সময়ে ফ্রান্স সরবরাহ করেছে ৩৩ শতাংশ এবং ইসরায়েল ১৩ শতাংশ।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১০

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১১

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১২

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৩

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৪

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৫

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৬

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৭

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৮

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৯

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

২০
X