খুলনা ব্যুরো
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৪ পিএম
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

খুলনায় জাতীয় পার্টির কার্যালয়ে ফের ভাঙচুর

খুলনা নগরীর ডাক বাংলার মোড়ে জাতীয় পার্টির কার্যালয়টি ভাঙচুর চালায় গণঅধিকারের নেতাকর্মীরা। ছবি : কালবেলা
খুলনা নগরীর ডাক বাংলার মোড়ে জাতীয় পার্টির কার্যালয়টি ভাঙচুর চালায় গণঅধিকারের নেতাকর্মীরা। ছবি : কালবেলা

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে খুলনায় জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর করেছেন দলটির নেতাকর্মীরা। বুধবার (০৩ সেপ্টেম্বর) বিকেলে নগরীর ডাক বাংলার মোড়ের কার্যালয়টিতে ভাঙচুর চালায় গণঅধিকারের নেতাকর্মীরা। এ সময় কার্যালয়টির প্রধান গেট, সাইনবোর্ড ও ভেতরের আসবাবপত্র সবকিছুই ভেঙে ফেলে বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

বিক্ষোভ চলাকালে জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। তারা জানান, প্রশাসন এবং জাতীয় পার্টি এক হয়ে নুরের ওপর হামলা চালিয়েছে।

এদিকে সন্ধ্যায় নগরীর গুরুত্বপূর্ণ ফেরিঘাট মোড় অবরোধ করে ব্রিফিং করে গণঅধিকার পরিষদের খুলনা জেলা ও নগরীর নেতাকর্মীরা। এ সময় মোড়টির ৬টি রাস্তা বন্ধ করে দিলে তীব্র যানজটের মধ্যে পড়েন যাতায়াতকারী যাত্রীরা। ব্রিফিংয়ে, নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলাকারীদের বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবি করেন নেতাকর্মীরা।

নেতাকর্মীরা বলেন, নুরুল হক নুর ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। গণমাধ্যমে হামলার দৃশ্য প্রকাশ পেলেও সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো দুঃখপ্রকাশ বা আশ্বাস পাওয়া যায়নি। শেখ হাসিনার স্বৈরাচারীর বিরুদ্ধে রক্ত দিয়েছি, জেল খেটেছি, নির্যাতন সহ্য করেছি। সেই রক্তের বিনিময়ে আপনারা আজ দায়িত্বে বসে আছেন। অথচ সেই বিপ্লবীদের ওপরই সেনা ও পুলিশ হামলা চালিয়েছে।

গণঅধিকার পরিষদের খুলনা মহানগরীর নেতা এস কে রাশেদ বলেন, নুরুল হক নুরের ওপর হামলা দায় স্বরাষ্ট্র উপদেষ্টা হামলার এড়াতে পারেন না, তাই তাকে পদত্যাগ করতে হবে। পাশাপাশি হামলায় জড়িতদের চিহ্নিত করে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে হবে।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন গোয়েন্দাদের দাবি / মোজতবা খামেনি পরমাণু বোমা বানাতে বেশি আগ্রহী

‘বর্তমান সরকার জুলাই অভ্যুত্থানের চেতনা ও গণভোটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে’

দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা

ছুটির দিনেও তীব্র গ্যাস সংকট, অধিকাংশ সিএনজি স্টেশন বন্ধ

সাত অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত

দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ট্রাস্ট ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৬০ হাজার

‘ভিক্ষা নয় কাজ করে বাঁচতে চাই’, অদম্য ইচ্ছাশক্তিতে স্বাবলম্বী জহিরুল

লোহিত সাগরে হামলায় গভীর উদ্বেগ জাতিসংঘ মহাসচিবের

২৫ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১০

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া নিয়ে দু’দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

১১

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

২৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৩

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

১৪

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

১৫

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

১৬

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

১৭

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

১৮

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

১৯

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

২০
X