বিনোদন ডেস্ক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৪ পিএম
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৮ পিএম
অনলাইন সংস্করণ

আইনি জটিলতা কাটিয়ে বড় পর্দায় আসছে ‘জলি এলএলবি ৩’

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

শুরু থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা ‘জলি এলএলবি’ ফ্র্যাঞ্চাইজি আবারও ফিরছে বড়পর্দায়। প্রশাসন ব্যবস্থাকে অপমান থেকে আইনজীবীদের কাজকে বিকৃতভাবে দেখানোর অভিযোগ আসা সত্ত্বেও, সব কিছুর মাঝে দর্শকপ্রিয়তা ধরে রেখেছিল এই সিরিজ। বহুদিনের জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তির পথে তৃতীয় কিস্তি। আইনি জটিলতা কাটিয়ে অবশেষে বড় পর্দায় আসতে চলেছে 'জলি এলএলবি ৩'।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, জলি এলএলবি’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমার রিলিজ আটকাতে একের পর এক শহরে দায়ের হয় মামলা। এবার মুক্তির প্রাক্কালে এই ছবিকে সবুজ সংকেত দিয়ে সব গুজব উড়িয়ে দিয়েছে এলাহাবাদ হাই কোর্ট। সঙ্গীতা চন্দ্র ও ব্রিজ রাজ সিংয়ের ডিভিশন বেঞ্চ ‘জলি এলএলবি ৩’-এর টিজার, ট্রেলার দেখেছে। এর পরই চলচ্চিত্রটি মুক্তিতে সিলমোহর দিয়েছে। কারণ, ট্রেলারসহ গানের কোনো অংশ দেখেই মনে হয়নি যে দেশের প্রশাসন ব্যবস্থা বা আইনজীবীদের কোনোরকম অপমান করা হয়েছে। তাই অনায়াসেই এই সিনেমা বড় পর্দায় আসতে পারে।

এর আগে সিনেমাটির শুটিং বন্ধের আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন সেখানকার ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট চন্দ্রভান সিং রাঠোর। সম্প্রতি আবার ‘জলিএলএলবি ৩’-এর বিরুদ্ধে পিটিশন দাখিল করেন পুণের আইনজীবী ওয়াজেদ রহিম খান। এবার মামলাকারীর অভিযোগ, এরই মধ্যে ছবির অংশগুলো বিভিন্ন আইনজীবীর মন গভীরভাবে প্রভাব ফেলেছে। তবে সেসব মামলা একেবারেই খারিজ করে দিলেন আদালত।

উল্লেখ্য, এরই মধ্যে প্রকাশ্যে এসেছে জলি এলএলবি ৩-এর প্রথম ঝলক। দেখার পরই হাসিতে ফেটে পড়েছেন দর্শকরা। এবার অক্ষয়ের বিপরীতে দিয়েছেন আরশাদ ওয়ারসি। বিচারক ত্রিপাঠির চরিত্রে রয়েছেন সৌরভ শুক্লা।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১০

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১১

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১৩

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

১৪

জামায়াত এমপি গাজী নজরুল থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

১৫

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

১৬

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

১৭

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

১৮

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

১৯

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

২০
X