বিনোদন ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ০২:১৭ পিএম
অনলাইন সংস্করণ

অজয়কে নিয়ে ঠাট্টা করলেন কাজল

অজয় দেবগন ও কাজল । ছবি : সংগৃহীত
অজয় দেবগন ও কাজল । ছবি : সংগৃহীত

নাচের নাম করে যদি কেউ হেসে লুটিয়ে পড়ে তাহলে বুঝে নেবেন মঞ্চে ছিলেন অজয় দেবগন। সম্প্রতি ইউটিউবে মুক্তি পায় তার অভিনীত সিনেমা ‘সন অব সর্দার ২’-এর প্রথম গান ‘পেহলা তু, দোজা তু’। সেখানে ভিন্ন এক নৃত্য পরিবেশন করে ট্রলের শিকার হয়েছেন এই অভিনেতা। গানটি মুক্তির পর থেকেই ভাইরাল হয়ে গেছে, আর নেটিজেনদের মধ্যে রীতিমতো বইছে হাসির ঝড় । আর সেখানে অজয়কে নিয়ে ঠাট্টা করে ভিন্ন এক মাত্রা যোগ করলেন বলিউড অভিনেত্রী কাজল।

সম্প্রতি মিস মালিনির সঙ্গে এক সাক্ষাৎকারে 'সন অব সরদার ২'-এর ‘পেহলা তু, দুজা তু’ গানটি দেখানো হলে কাজল সেখানে হেসে লুটিয়ে পড়েন।

সেসময় ভিডিও দেখে অভিনেত্রী হেসে বলেন, আমি আগেই বলেছি, অজয় দেবগন ইন্ডাস্ট্রির সেরা নৃত্যশিল্পীদের একজন, কারণ তিনিই একমাত্র শিল্পী যিনি এখন আঙুল দিয়েই নাচতে পারেন।‘ তিনি আরও বলেন, ‘আগে তো এমন ছিল যে, তিনি হাঁটতেন, আর সেই মোশন অনুযায়ী মিউজিক তৈরি হতো। আর এখন তো শুধু আঙ্গুল নাড়িয়েই কাজ চলে যাচ্ছে। তিনিই ইন্ডাস্ট্রির সবচেয়ে চালাক ডান্সারদের একজন।

মুক্তিপ্রাপ্ত ‘পেহলা তু, দুজা তু’ গানটিতে অজয় ও ম্রুণাল একটি অদ্ভুত কিন্তু মজাদার নাচ করেন। যেখানে তারা একে অপরের হাত জড়িয়ে আঙুল দিয়ে স্টেপ দেন, যেটা ইন্টারনেট দুনিয়ায় মিম উৎসবে পরিণত হয়েছে।

এদিকে ছবির প্রোমোশনাল ইভেন্টে অজয় দেবগন নিজেও এই ভাইরাল ডান্স স্টেপ নিয়ে প্রতিক্রিয়া দেন। এ বিষয়ে তিনি বলেন, ‘আপনারা এখন আমাকে নিয়ে মজা করেন। কিন্তু আমার জন্য এটুকু করাও অনেক কষ্টের ছিল।‘ বিজয় কুমার অরোরার পরিচালনায় নির্মিত সিনেমা ‘সন অব সর্দার ২’ তে অজয় দেবগন ও ম্রুণাল ঠাকুরের পাশাপাশি অভিনয় করেছেন নীরু বাজওয়া, কুব্রা সাইতসহ আরও অনেকে। চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে চলতি বছরের ২৫ জুলাই।

অন্যদিকে কাজলের নতুন ছবি 'মা' সম্প্রতি বড় পর্দায় মুক্তি পেয়েছে। এই ছবিতে কাজলের সঙ্গে রয়েছেন রনিত রায়, ইয়ানিয়া ভরদ্বাজ, সূর্যশিখা দাস ও ইন্দ্রনীল সেনগুপ্তসহ আরও অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১০

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

১১

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

১২

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

১৩

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

১৪

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

১৫

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৬

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১৭

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১৮

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৯

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

২০
X