কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৩২ পিএম
অনলাইন সংস্করণ

ভক্তদের টাকা ফেরত দেবেন এআর রহমান

অস্কারজয়ী সুরকার এআর রহমান। ছবি : সংগৃহীত
অস্কারজয়ী সুরকার এআর রহমান। ছবি : সংগৃহীত

এআর রহমানের কনসার্টে টিকিট কেটেও অনেক ভক্ত ঢুকতে পারেননি। ধারণক্ষমতার চেয়ে বেশি দর্শক হওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়। তবে ভক্তদের কথা চিন্তা করে তাদের টাকা ফিরিয়ে দেওয়ার কথা জানিয়েছেন অস্কারজয়ী সুরকার এআর রহমান।

গত ১০ সেপ্টেম্বর চেন্নাইয়ে এআর রহমানের কনসার্ট ছিল। শো দেখতে আসন সংখ্যার চেয়ে বেশি মানুষ হওয়ায় ধাক্কাধাক্কি শুরু হয়। এতে টিকিট কেটেও অনেকে ভেতরে ঢুকতে পারেননি। এমনকি কেউ কেউ শ্লীলতাহানির অভিযোগ এনেছেন।

এমন পরিস্থিতিতে এক এক্সবার্তায় এআর রহমান লেখেন, চেন্নাইয়ের অনুষ্ঠানের দর্শকেরা যারা টিকিট কেটেও অপ্রত্যাশিত পরিস্থিতি এবং ঘটনার জন্য শো দেখতে পারেননি, ভেতর পর্যন্ত প্রবেশ করতে পারেননি, তাদের অনুরোধ করব তারা যেন টিকিটের কপি শেয়ার করেন। নিজেদের সমস্যার কথা জানিয়ে এখানে মেইল করুন। আমাদের টিম যত দ্রুত সম্ভব আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেবে।

ভক্তদের টাকা ফেরত দেওয়ার পাশাপাশি আয়োজকদেরও সমালোচনা করেছেন অস্কারজয়ী এই সংগীত পরিচালক। আরেক এক্সবার্তায় তিনি লেখেন, মানুষ আমাকে সর্বকালের শ্রেষ্ঠ, ইংরেজিতে গ্রেটেস্ট অব অল টাইম (গোট) বলেন। এবার না হয় ‘বলির পাঁঠা’ হলাম।

তিনি আরও লেখেন, এ অভিজ্ঞতা থেকে যেন সবাই সচেতন হন। লাইভ কনসার্টে যেন আরও উন্নতমানের ব্যবস্থা নেওয়া হয়। দেশের ট্যুরিজম বাড়ে। আয়োজকদের দর্শকের ভিড় সামলানোর সক্ষমতা বাড়ে। ট্রাফিক ব্যবস্থাপনা আরও ভালো হয়। নারী ও শিশুদের নিরাপত্তার দিকটাও সঠিকভাবে খেয়াল রাখা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

জামায়াত নেতা গ্রেপ্তার

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

রাজধানীতে আজ কোথায় কী

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

বিশ্ব বাবা দিবস আজ

১০

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১১

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

১২

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

১৩

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

১৪

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৫

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

১৬

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

১৭

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

১৮

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৯

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

২০
X