বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৩, ০৪:০১ পিএম
আপডেট : ২৭ জুলাই ২০২৩, ০৪:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

ইসলাম আমাকে মানসিক শান্তি দেয় : এ আর রহমান

এ আর রহমান। ছবি : সংগৃগীত
এ আর রহমান। ছবি : সংগৃগীত

ভারতীয় সংগীত তারকা আল্লারাখা রহমান। শ্রোতারা তাকে এ আর রহমান নামেই চেনেন। ক্যারিয়ারের শুরুতে তার নাম ছিল দিলীপ কুমার। সনাতন ধর্মাবলম্বী ছিলেন তিনি। তার বাবা সংগীত পরিচালক আর কে শেখরের মৃত্যুর কয়েক বছর পর ইসলাম গ্রহণ করেন দিলীপ। তখনই নিজের নাম বদলে ‘আল্লারাখা রহমান’ রাখেন তিনি। তার মা-ও নাম বদলে হন করিমা বেগম।

ধর্ম বদলের বিষয়ে এ আর রহমান বলেন, ‘ইসলাম আমাকে মানসিক শান্তি দেয়। কেউ আমাকে এ পথে আসতে বলেনি। আমি অনেক শান্তি পেতাম। মনে হচ্ছিল, সবই ঠিক চলছে। মনের ভেতর বিশেষ কিছু অনুভূতি কাজ করত। যে জিঙ্গেলগুলো প্রত্যাখ্যান করা হয়েছিল, প্রার্থনার পর সেগুলো কবুল হতে থাকল।’

আরও পড়ুন : ছেলেকে ‘আজহারী’ বানাতে চান কণ্ঠশিল্পী সালমা

এ আর রহমান আরও বলেন, ‘এটা ইসলামে ধর্মান্তরের বিষয় নয়। এটি মূলত সেই কেন্দ্রটি খুঁজে পাওয়া। নিজের ভেতরে তাগিদ অনুভব করা। এ ক্ষেত্রে আধ্যাত্মিক ও সুফি গুরুদের শিক্ষা ভূমিকা রেখেছে। আমার মায়ের চিন্তাও বিশেষ ভূমিকা রেখেছে। প্রত্যেক বিশ্বাসেই বিশেষ কিছু আছে। আমরা একটি বিশ্বাস বেছে নিয়েছি মাত্র। আমরা এর পক্ষে।’

এই সংগীতজ্ঞ আরও বলেন, ‘প্রার্থনা বেশ উপকারী। অনেক পতন থেকে এটি আমাকে রক্ষা করেছে। প্রার্থনার মধ্যে মনে হয়—আমাকে প্রার্থনা করতে হবে, তাই খারাপ কাজ করতে পারব না। অন্য ধর্মবিশ্বাসীরাও একই কাজ করেন। তারাও শান্তিকামী। আমি এভাবেই ভাবি।’

সূত্র : হিন্দুস্তান টাইমস।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

মেয়েটিকে রক্ষা করুন, সংসদ সদস্যকে ইমপিচ করুন: জামায়াত এমপির ভিডিওকাণ্ডে শাহেদ আলম

জাতিসংঘে সেতুমন্ত্রী / সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান 

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

১০

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

১১

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

১২

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

১৩

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

১৪

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

১৫

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

১৬

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

১৭

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

১৮

শোকেরও ছুটি নেই

১৯

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

২০
X