বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ০৯:৩৩ এএম
অনলাইন সংস্করণ

দীপিকার পাশে কঙ্কনা

কঙ্কনা সেন ও দীপিকা পাড়ুকোন। ছবি : সংগৃহীত
কঙ্কনা সেন ও দীপিকা পাড়ুকোন। ছবি : সংগৃহীত

বলিউডে যেন ঝড় উঠেছে দীপিকা পাড়ুকোনের ‘আট ঘণ্টার কাজের সীমা’ মন্তব্য ঘিরে। সমালোচনার তীব্র ঢেউ যখন চারদিক থেকে অভিনেত্রীর দিকে ধেয়ে আসছে, ঠিক সেই সময়ে তার পাশে দাঁড়ালেন কঙ্কনা সেন শর্মা। গলা তুলে জানালেন,শুধু তারকা নয়, প্রতিটি মানুষই বিশ্রামের দাবিদার।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, পরপর দুটি ছবি থেকে দীপিকা পাড়ুকোন বেরিয়ে যাওয়ার পরেই অভিনেত্রীর পেশাদারত্ব নিয়ে উঠেছে প্রশ্ন। কেন তিনি আট ঘণ্টার বেশি কাজ করতে পারবেন না, এই প্রসঙ্গে অনেকেই প্রশ্ন তুলেছেন। সম্প্রতি দীপিকার হয়ে কথা বলতে শুনতে পাওয়া গেল কঙ্কনা সেন শর্মাকে।

এক সাক্ষাৎকারে দীপিকার ৮ ঘণ্টা কাজের প্রসঙ্গে কঙ্কনা বলেন, ‘আমার মনে হয় গোটা শিল্পজগৎকে মানবিক হওয়া প্রয়োজন। আমরাও মানুষ তাই আমাদেরও বিশ্রাম প্রয়োজন হয়। সপ্তাহের শেষে ছুটি এবং একটি নির্দিষ্ট সময়ে কাজের মধ্যে আমাদের সীমাবদ্ধ থাকা উচিত।

তিনি আরও বলেন, ‘অনেক সময় ১২ ঘণ্টার বেশি কাজ হয়, এমনও হয় ১৪ থেকে ১৫ ঘণ্টার বেশি আমাদের কাজ করতে হয়। কিন্তু সেটা প্রত্যেক দিন করা সম্ভব নয়। কমপক্ষে একদিন ছুটি এবং নিয়ন্ত্রিত সময়ের মধ্যে কাজ হলে একজন অভিনেতা-অভিনেত্রী নিজেদের সবটুকু দিতে পারে।'

সম্প্রতি দীপিকা পাড়ুকোন এই আট ঘণ্টার দাবিতে তৈরি হওয়া বিতর্ক প্রসঙ্গে বলেন, ‘অনেক অভিনেতা আছেন যারা ৮ ঘণ্টার বেশি কাজ করেন না। আমি একজন নারী বলেই আমার নাম বারবার এইভাবে বিতর্কে শিরোনামে আসছে। ভারতীয় চলচ্চিত্র জগতে এমন অনেক সুপারস্টার রয়েছেন যারা বছরের পর বছর ৮ ঘণ্টা কাজ করে আসছেন। আমি প্রথম নই যে এই কথা বলছি।’

দীপিকা আরও বলেন, ‘আমি কারও নাম নিতে চাই না, কারও ব্যক্তিগত ব্যাপার তুলে ধরতে চাই না। কিন্তু আমি শুধু এইটুকুই বলতে চাই যখন কোনো পুরুষ এই সুযোগ-সুবিধা পায়, তাহলে কেন নারীরা পাবে না।‘

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১০

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১১

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১২

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৩

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৪

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৫

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৬

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৭

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৮

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৯

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

২০
X