স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ১১:৫৩ এএম
আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ১২:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

হোয়াইটওয়াশ এড়াতে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে টাইগাররা

বাংলাদেশ দল। ‍ছবি : সংগৃহীত
বাংলাদেশ দল। ‍ছবি : সংগৃহীত

হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর লক্ষ্য নিয়ে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির জায়েদ স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ ক্রিকেট দল। মঙ্গলবার (১৪ অক্টোবর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।

প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের কাছে ৫ উইকেটে হার দিয়ে সিরিজ শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় ৮১ রানের হার বরণ করে এক ম্যাচ বাকি থাকতে সিরিজ হাতছাড়া করে টাইগাররা। অথচ আত্মবিশ্বাসী হয়েই ওয়ানডে সিরিজ খেলতে নেমেছিল বাংলাদেশ। কারণ ওয়ানডের আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আফগানদের হোয়াইটওয়াশ করেছিল টাইগাররা। ৪, ২ ও ৬ উইকেটে ওই তিন ম্যাচ জিতেছিল তারা।

শেষ ম্যাচে বাংলাদেশের একাদশে একাধিক পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। গত দুই ম্যাচে বাজে পারফরম্যান্স করার তানজিদ তামিমের জায়গায় একাদশে দেখা যেতে পারে মোহাম্মদ নাঈমকে। মির্ডল অর্ডারে জাকের আলীর জায়গা নিতে পারেন শামীম হোসেন। পেস বোলিংয়ে দলে থাকা নাহিদ রানা এই সিরিজে এখনো ম্যাচ পাননি। তাকে তানজিম সাকিবের জায়গায় দলে দেখা যেতে পারে।

ওয়ানডেতে এখন পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষে ২১ ম্যাচ খেলে ১১টিতে জিতেছে বাংলাদেশ। আফগানদের জয় আছে ১০ ম্যাচে। সিরিজের তৃতীয় ম্যাচ জিতলে শুধু বাংলাদেশকে হোয়াইটওয়াশই করবে না, ওয়ানডেতে জয় ও হার বিবেচনায় প্রথমবারের মতো টাইগারদের সমান হবে আফগানিস্তান।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: মোহাম্মদ নাঈম, সাইফ হাসান, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান (উইকেটরক্ষক), শামীম হোসেন, রিশাদ হোসেন, নাহিদ রানা, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১০

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১১

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১২

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

১৩

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১৪

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

১৫

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

১৬

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১৮

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

১৯

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

২০
X