কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ১০:৫৪ এএম
আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ১১:৫০ এএম
অনলাইন সংস্করণ

এক ক্লিকেই জামিন আদেশ যাবে কারাগারে: আইন উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। ছবি: সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। ছবি: সংগৃহীত

কারাগারে থাকা বন্দিদের জামিন পাওয়ার পরও আদেশ না পৌঁছানোয় বিভিন্ন সময়ে দুর্ভোগে পড়তে হয়। এ নিয়ে সুখবর দিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, জামিন হওয়ার পর এক ক্লিকেই সেই আদেশ কারাগারে চলে যাবে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) একটি বেসরকারি টেলিভিশনকে এ কথা জানান উপদেষ্টা।

তিনি বলেন, এখন থেকে জামিনের এক ক্লিকেই বেইল বন্ড আদেশ কারাগারে চলে যাবে, যা আগে ১২ ধাপে কারাগারে যেত। এখন অনলাইনে বেইল বন্ড পৌঁছাবে।

আইন উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ই বিচার বিভাগের পৃথক সচিবালয় হবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে বিচার বিভাগ পৃথক সচিবালয় আইন, গুমের আইন, দুদক আইন, হিউম্যান রাইটস আইন প্রতিষ্ঠা হবে।

তিনি জানান, একজন ব্যক্তি জামিন পাওয়ার পর মুক্তি পেতে আদালত থেকে শুরু করে কারাগার পর্যন্ত প্রায় ১২টি ধাপে যেতে হয়। প্রতিটি ধাপেই হয়রানির শিকার হতে হয়, কোথাও কোথাও টাকা দিতে হয়। আমরা একটি পাইলট প্রকল্প চালু করছি, যেখানে এক ক্লিকেই আদালতের রায় থেকে জামিননামা সরাসরি সংশ্লিষ্ট কারাগারে পৌঁছে যাবে। এতে আসামির মুক্তির প্রক্রিয়া সহজ ও দ্রুত হবে।

সরকারি অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়নের কথা জানিয়ে তিনি বলেন, এটি সরকারের নিজস্ব অর্থায়নে করা হয়েছে, কোনো বাহিরের সহযোগিতা লাগেনি।

সরকারের আর্থিক সক্ষমতার কথা তুলে ধরে তিনি আরও বলেন, প্রবাসী কল্যাণ ব্যাংকে আমাদের ১,৬০০ কোটি টাকা আছে, রেজিস্ট্রি অফিসে ১,৫০০ কোটি টাকা জমা রয়েছে। অনেকেই এই বিষয়গুলো খেয়াল করেন না। অথচ আমরা নিজেদের টাকায় অনেক ভালো কাজ করতে পারি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১০

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১১

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১২

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৩

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

১৪

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

১৫

তাবলিগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

১৬

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

১৭

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

১৮

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

১৯

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

২০
X