সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ১২:০৪ পিএম
অনলাইন সংস্করণ

ধবলধোলাই ওয়েস্ট ইন্ডিজ, অধিনায়ক গিলের প্রথম সিরিজ জয়

অধিনায়ক হিসেবে প্রথম সিরিজ জয় গিলের। ‍ছবি : ক্রিকইনফো
অধিনায়ক হিসেবে প্রথম সিরিজ জয় গিলের। ‍ছবি : ক্রিকইনফো

মিড অন দিয়ে জোমেল ওয়ারিকনকে চার মারলেন ভারতের লোকেশ রাহুল। তাতেই নিশ্চিত হলো ভারতের ৭ উইকেটের জয়। এই জয়ে শুভমান গিলের মুকুটে যোগ হলো আরও একটি পলক। ওয়েস্ট ইন্ডিজকে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজে ধবলধোলাই করেছে গিলের নেতৃত্বাধীন ভারত। দেশটির টেস্ট অধিনায়ক হিসেবে প্রথম সিরিজ জিতলেন গিল। ঘরের মাঠে ২৯৬ টেস্টে ভারতের এটি ১২২তম জয়।

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারত ম্যাচটা তিন-চার দিনের মধ্যেই শেষ করতে পারত। তেমন সম্ভাবনাও তৈরি হয়েছিল। কিন্তু সোমবার (১৩ অক্টোবর) চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে দশম উইকেটে ৭৯ রানের জুটি গড়েন জেইডেন সিলস ও জাস্টিন গ্রিভস। ১২১ রানের লক্ষ্যে নেমে গতকাল অর্ধেকের বেশি সেরে রেখেছিল ভারত। বাকি কাজ সারতে মঙ্গলবার (১৪ অক্টোবর) পঞ্চম দিনে ভারতের লেগেছে কেবল ৬১ মিনিট।

আগের দিনের এক উইকেটে ৬৩ রান নিয়ে খেলতে নামেন রাহুল ও সুদর্শন। সকালের শুরুতে তারা সাবধানী শুরু করেন। ইনিংসের ২৮তম ওভারে এসে খেরি পিয়েরির ওপর চড়াও হন রাহুল। সেই ওভারে একটি ছক্কার সঙ্গে একটি চার মেরে ১০ রান আনেন। পরের ওভারে অবশ্য উইকেট হারায় ভারত। চেজের বলে সোজা ব্যাটেই খেলেছিলেন সুদর্শন। তবে আউট সাইড এজ হয়ে বল চলে যায় স্লিপে। ডানদিকে ঝাঁপিয়ে পড়ে এক হাতে দুর্দান্ত ক্যাচ নেন হোপ। ৫ চারে ৭৬ বলে ৩৯ রান করে ফিরতে হয় সুদর্শনকে।

চারে নেমে সুবিধা করতে পারেননি গিল। চেজের ওপর চড়াও হতে গিয়ে আউট হয়েছেন তিনি। ডানহাতি অফস্পিনারকে একটি করে ছক্কা ও চার মারার পর আবারও বড় শট খেলতে গিয়ে ডিপ মিড উইকেটে ক্যাচ দিয়েছেন ভারতের অধিনায়ক। পরের ওভারে হাফ সেঞ্চুরি তুলে নেন রাহুল। একটু পর জোমেল ওয়ারিকানকে চার মেরে ভারতের জয় নিশ্চিত করেন তিনি।

সংক্ষিপ্ত স্কোর: ভারত: ৫১৮/৫ ডিক্লেয়ার ও ১২৪/৩ (রাহুল ৫৮*, সুদর্শন ৩৯; চেজ ২/৩৬, ওয়ারিক্যান ১/৩৯)। ওয়েস্ট ইন্ডিজ: ২৪৮ ও ৩৯০। ফল: ভারত ৭ উইকেটে জয়ী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১০

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১১

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১২

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৩

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৪

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৫

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৬

এনসিপির ফল উৎসবে হামলা

১৭

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১৮

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

১৯

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

২০
X