বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ১০:৩১ এএম
অনলাইন সংস্করণ

কটাক্ষের শিকার দীপিকা

দীপিকা পাড়ুকোন । ছবি : সংগৃহীত
দীপিকা পাড়ুকোন । ছবি : সংগৃহীত

আবুধাবির মরুভূমি যেন হঠাৎই সরগরম বলিউডের এক তারকা জুটিকে ঘিরে। পর্যটনের প্রচারে স্বামী রণবীর সিংয়ের সঙ্গে হাজির হয়েছিলেন দীপিকা পাড়ুকোন। কিন্তু বিলাসবহুল শহরের সেই সফরেই নতুন করে বিতর্কে জড়ালেন দীপিকা। প্রকাশিত এক ছবিতে ঐতিহ্যবাহী হিজাব ও আবায়া পরেই প্রকাশ্যে আসেন নায়িকা, আর তাতেই শুরু হয় ট্রলিংয়ের ঝড়।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, রণবীরের শেয়ার করা এক ভিডিওতে দেখা যায়, আবুধাবি পর্যটনের প্রচারের বিজ্ঞাপনে দীপিকা ধরা দিয়েছেন খয়েরি রঙের হিজাবে, নির্জন মরুভূমির মতো শান্ত, অথচ গভীর। রণবীরের পরনে কালো স্যুট, মুখ জুড়ে লম্বা দাড়ি একেবারে নতুন রূপে।

তারা আবুধাবির মনোরম প্রাকৃতিক সৌন্দর্য আর ঐতিহ্যের ছোঁয়ায় মুগ্ধ হয়ে ঘুরে বেড়াচ্ছেন, যেন এক নিঃশব্দ আবিষ্কারের যাত্রা। কিন্তু এই মনোমুগ্ধকর দৃশ্যের পর্দা সরতেই, শুরু হয় বিতর্কের ঝড়, বিজ্ঞাপনটি প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই বলিউডের এই জনপ্রিয় জুটি পড়ে যান প্রবল সমালোচনার মুখে।

নেটিজেনদের একাংশ দীপিকার এই পোশাকে বিজ্ঞাপন করার সিদ্ধান্তকে বেশ কটাক্ষ করেছেন। এদিকে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে দীপিকার সমর্থনে ঝড় তুলেছেন অনুরাগীরা।

দীপিকা ও রণবীরকে ‘এক্সপেরিয়েন্স আবুধাবি’-র ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে ঘোষণা করা হয়। বিজ্ঞাপনে তারা আবুধাবির সৌন্দর্য তুলে ধরেন, যেখানে দীপিকা এক পর্যায়ে ঐতিহ্যবাহী আবায়া পরে হাজির হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১০

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১১

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১২

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৩

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৪

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৫

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৭

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

১৮

বিয়ের চাপে প্রেমিকাকে হত্যা, প্রেমিক গ্রেপ্তার

১৯

‘ইরান-ইরাকের গভীর বন্ধন কোনো সীমান্ত বা শক্তি বিচ্ছিন্ন করতে পারবে না’

২০
X