কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ১২:২৪ পিএম
আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ১২:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

১৭ অক্টোবর থেকে দেশের ২৯ জেলায় বৃষ্টির পূর্বাভাস 

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, আগামী ১৭ থেকে ২৩ অক্টোবরের মধ্যে দেশের ২৯টি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে এ তথ্য জানিয়েছে বিডব্লিউওটি। এ সময়ের মধ্যে বিশেষ করে উপকূলীয় ও পূর্বাঞ্চলের কিছু এলাকায় মাঝারি থেকে কিছুটা ভারী বর্ষণ হতে পারে বলেও জানানো হয়েছে।

বিডব্লিউওটি জানিয়েছে, আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী অঞ্চলের ওপর নির্ভর করে বৃষ্টির তীব্রতায় ভিন্নতা থাকবে। কক্সবাজার ও বান্দরবান জেলায় অপেক্ষাকৃত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সবচেয়ে বেশি। মূলত এই দুই জেলায় মাঝারি থেকে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে, যা মাঝে মধ্যে বিরতিপূর্ণভাবে অব্যাহত থাকতে পারে।

সংস্থাটি জানায়, দেশের পূর্বাঞ্চল, মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এই বৃষ্টিপাতও মাঝে মধ্যে বিরতিপূর্ণভাবে অব্যাহত থাকতে পারে। বিশেষ করে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, কুমিল্লা, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, নড়াইল, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, বরিশাল, পটুয়াখালী ও ভোলা জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে।

বিডব্লিউওটি আরও জানিয়েছে, উল্লিখিত জেলাগুলোয় সব এলাকায় একযোগে বৃষ্টি নাও হতে পারে। এ ধরনের বৃষ্টি সাধারণত সংশ্লিষ্ট জেলার সীমিত কিছু এলাকায় সীমাবদ্ধ থাকবে। তবে কক্সবাজার, বান্দরবান ও এর পার্শ্ববর্তী এলাকায় কিছুটা বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১০

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১১

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১২

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৩

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৪

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৬

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৭

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৮

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৯

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

২০
X