স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ১১:৩০ এএম
অনলাইন সংস্করণ

ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা নিউজিল্যান্ডের

নিউজিল্যান্ড ক্রিকেট দল। ‍ছবি : সংগৃহীত
নিউজিল্যান্ড ক্রিকেট দল। ‍ছবি : সংগৃহীত

ইনজুরি থেকে সুস্থ হওয়ায় নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনার ও রাচিন রবীন্দ্রকে নিয়েই ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।

ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও থাকছেন না সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসন। নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে সরে যাওয়ার পর বেছে বেছে সিরিজ খেলছেন তিনি। এ বছরের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বশেষ নিউজিল্যান্ডের হয়ে মাঠে নেমেছিলেন উইলিয়ামসন।

উইলিয়ামসনের ছোট ইনজুরি সমস্যাও আছে বলে নিশ্চিত করেছেন নিউজিল্যান্ড কোচ রব ওয়াল্টার। ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে আবারও উইলিয়ামসন দলে ফিরবেন বলে জানিয়েছেন ওয়াল্টার।

সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের সিরিজে বল হাতে সর্বোচ্চ ৪ উইকেট ও ২৫ রান করায় দলে জায়গা ধরে রেখেছেন অলরাউন্ডার জেমি নিশাম।

দল থেকে বাদ পড়েছেন টি-টোয়েন্টি ফরম্যাটে নিউজিল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি ১২৮ ম্যাচ খেলা স্পিনার ইশ সোধি। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক ম্যাচে বল করার সুযোগ পান তিনি। ২ ওভারে ২৪ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন সোধি।

ইনজুরির কারণে টি-টোয়েন্টি সিরিজের দলে রাখা হয়নি বেন সিয়ার্স, ফিন অ্যালেন, এডাম মিলনে, উইল ও’রুর্ক, গ্লেন ফিলিপস ও লুকি ফার্গুসনকে। তাই খর্বশক্তির দল নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে নিউজিল্যান্ড।

আগামী ১৮ অক্টোবর থেকে ক্রাইস্টচার্চে তিন ম্যাচের সিরিজ শুরু করবে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। এরপর ২৬ অক্টোবর থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ।

নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দল : মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, জ্যাকারি ফোকস, ম্যাট হেনরি, বেভন জ্যাকবস, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, জিমি নিশাম, রাচিন রবীন্দ্র, টিম রবিনসন ও টিম সেইফার্ট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলার রায় পড়া চলছে

রামিসা হত্যা মামলা / আদালত প্রাঙ্গণে যেসব দাবি জানাচ্ছেন রায় শুনতে আসা মানুষ

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

শাপলা চত্বর হত্যা মামলা / দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

১০

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

১১

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

১২

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

১৩

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

১৪

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

১৫

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

১৬

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

১৭

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

১৮

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

১৯

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

২০
X