তারাবেলা ডেস্ক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২১ নভেম্বর ২০২৫, ০৯:৩২ এএম
প্রিন্ট সংস্করণ

কৃতির ধানুশ-বন্দনা

ধানুশ ও কৃতি I ছবি: সংগৃহীত
ধানুশ ও কৃতি I ছবি: সংগৃহীত

বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘তেরে ইশক মেঁ’ ঘিরে উত্তেজনা চরমে। ট্রেলার প্রকাশের পর থেকেই মুভিটি নিয়ে দর্শকদের আগ্রহ বাড়ছে, এছাড়া এ আর রহমানের সংগীত এরই মধ্যে বিভিন্ন প্ল্যাটফর্মে ট্রেন্ড করছে। বিশেষত ধানুশ ও কৃতি শ্যাননের নতুন জুটি ঘিরে দর্শকদের মধ্যে বাড়তি কৌতূহল তৈরি হয়েছে। অনেকেই তাদের অপ্রত্যাশিত রসায়নকে সিনেমার বড় চমক হিসেবে দেখছেন। এবার সেই আগ্রহ আরও বাড়ালেন কৃতি।

ধানুশের সঙ্গে প্রথমবার কাজের অভিজ্ঞতা জানিয়ে কৃতি বলেন, ‘ধানুশ একজন অসাধারণ অভিনেতা। তার প্রতিভা ও অভিনয়শৈলীর ভক্ত আমি বহুদিন ধরেই। তিনি চরিত্রে অনেক স্তর যোগ করতে পারেন, যা সহ-অভিনেতার কাছ থেকেও প্রতিক্রিয়া বের করে আনে। তার সঙ্গে কাজ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।’

কৃতি আরও জানান, বাস্তবে ধানুশের সঙ্গে আগে কখনো না দেখা হওয়াটা তাদের চরিত্র শংকর ও মুক্তির সম্পর্ক গঠনে আরও স্বাভাবিকতা এনে দিয়েছে। এ নিয়ে তিনি বলেন, ‘আমরা যেমন বাস্তবে আগে দেখা করিনি, ঠিক তেমনি সিনেমার একপর্যায়ে শংকর ও মুক্তিও একে অপরের সঙ্গে প্রথমবার দেখা করে—এটা আমাদের চরিত্রে অভিনয়ের প্রক্রিয়াকে সাহায্য করেছে।’

ধানুশের সঙ্গে করা তীব্র আবেগঘন দৃশ্যগুলোর প্রসঙ্গ টেনে কৃতি বলেন, “আমাদের কিছু লম্বা ও ইনটেন্স দৃশ্য আছে, যেগুলো একে অপরের শক্তির ওপর নির্ভর করে।

ধানুশ খুব সহায়ক ও সহযোগিতাপূর্ণ একজন অভিনেতা। আমার মনে হয়, আমরা একসঙ্গে কিছু জাদুকরী মুহূর্ত তৈরি করেছি। শট শেষে আমরা একে অপরকে বলতাম—‘এটা দারুণ হলো’।” তিনি আরও জানান, ভবিষ্যতে ধানুশের সঙ্গে আরও কাজের ইচ্ছা রয়েছে তার।

‘তেরে ইশক মেঁ’ সিনেমাটি প্রযোজনা করেছে গুলশান কুমার, টি-সিরিজ ও কালার ইয়েলো। আনন্দ এল রাই পরিচালিত এ চলচ্চিত্রের গল্প লিখেছেন হিমাংশু শর্মা ও নীরজ যাদব। সংগীত পরিচালনা করেছেন এআর রহমান, গানে কথা লিখেছেন ইরশাদ কামিল। সিনেমাটি আগামী ২৮ নভেম্বর হিন্দি ও তামিল—দুই ভাষায় বিশ্বব্যাপী মুক্তি পাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১০

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১১

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১২

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৪

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৫

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৬

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৭

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৮

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৯

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

২০
X