বিনোদন ডেস্ক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ১০:২৯ এএম
অনলাইন সংস্করণ

ইরা না থাকলে আমি দুনিয়াতেই থাকতাম না: বিজয় বর্মা

বিজয় বর্মা I ছবি: সংগৃহীত
বিজয় বর্মা I ছবি: সংগৃহীত

সম্পর্ক ভাঙনের পর জীবন যেন নতুন করে পরীক্ষায় নামিয়েছে অভিনেতা বিজয় বর্মাকে। তামান্না ভাটিয়ার সঙ্গে বিচ্ছেদের পরও সেই রেশ কাটেনি তার জীবনে। মানসিক অস্থিরতার এই সময়ে নিজের অতীতের আরও কঠিন দিনগুলোর কথা মনে পড়ছে বিজয়ের—যে সময়টায় তিনি লড়েছিলেন জীবনের গভীর সংকটের সঙ্গে। আর সেই লড়াইয়ের দিনগুলোতে নীরবে ভরসার হাত বাড়িয়ে দিয়েছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খানের মেয়ে, ইরা খান।

ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে এমনটাই বলেন বিজয় বর্মা।

তিনি বলেন, ‘ইরা না থাকলে আমি হয়তো এই দুনিয়াতেই থাকতাম না। নিজের বাড়ি ছেড়ে মুম্বাইয়ের ফ্ল্যাটে এসে থাকছিলাম অভিনয় জগতে নিজের জায়গা তৈরি করার জন্য। আমার বাবা আমার এই সিদ্ধান্তে একেবারেই পাশে ছিলেন না। তিনি সবসময় চাইতেন যে, আমি পারিবারিক ব্যবসায় মন দিই। কিন্তু আমি বরাবর চেয়ে এসেছি একজন অভিনেতা হতে। করোনাকালে বাড়ি থেকে যখন আমি অনেক দূরে মুম্বাইয়ে একা থাকছি তখন একাকিত্ব আমাকে গ্রাস করেছিল। পরিবারের সকলের কথা খুব মনে পড়ত। ওই ফ্ল্যাটের একচিলতে বারান্দা আর মাথার উপরের ওই আকাশই ছিল আমার একমাত্র নিঃশ্বাস নেওয়ার জায়গা।’

তিনি আরও বলেন, ‘হয়তো ওইভাবে চলতে থাকলে আমি নিজেকে শেষ করে ফেলার মতো সিদ্ধান্তও নিতে পারতাম। আমার এই কঠিন পরিস্থিতির কথা একমাত্র বুঝেছিল ইরা। ওর সঙ্গে ‘দহাড়’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলাম। সেখান থেকেই আমাদের বন্ধুত্ব। ও প্রথম যে আমাকে এই বিষয়ে সজাগ করে বলেছিল তুমি মানসিক অবসাদে ভুগছ। সঠিকভাবে নিজেকে চালনা না করতে পারলে খুব সমস্যায় পড়বে।

এরপর ও নিজেই আমাকে ওর অনলাইন যোগব্যায়ামের ক্লাসে নিয়মিত অংশ নিতে শুরু করি। এরপর ধীরে ধীরে নিজের মধ্যে পরিবর্তন লক্ষ করতে শুরু করি। আমার জীবনের এই নতুন মোড় আনার ক্ষেত্রে ইরার বিরাট এক ভূমিকা রয়েছে।’

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X