বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ১০:৩৪ এএম
অনলাইন সংস্করণ

ফিটনেসকে যেভাবে হালকা করলেন শার্লিন

শার্লিন চোপড়া I ছবি: সংগৃহীত
শার্লিন চোপড়া I ছবি: সংগৃহীত

বলিউডের মডেল-অভিনেত্রী শার্লিন চোপড়া বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন তার খোলামেলা উপস্থিতি, সাহসী স্টাইল ও ক্যামেরার সামনে নির্ভীক ভঙ্গিমার জন্য। পর্দায় বিশেষ ছাপ ফেলতে না পারলেও তার গ্ল্যামার, ফ্যাশন সেন্স এবং আকর্ষণীয় গঠনের জন্য বারবার শিরোনামে উঠে এসেছেন তিনি। আর তার সেই শারীরিক আকর্ষণীয় গড়ন ধরে রাখতে শার্লিন বেছে নিয়েছিলেন কৃত্রিম স্তন ইমপ্লান্ট।

কিন্তু সেই গ্ল্যামারই একসময় পরিণত হয় তার যন্ত্রণার কারণ। নানা শারীরিক সমস্যায় ভুগতে ভুগতে হঠাৎই কঠিন এক সিদ্ধান্ত নেন এই অভিনেত্রী। কৃত্রিমতা থেকে মুক্তি পেতে শরীরের সব ফিলার্স ও ইমপ্লান্ট সরিয়ে ফেলেন তিনি। কথামতো তার স্তন থেকে সরিয়ে ফেলেছেন ৮২৫ গ্রাম সিলিকন ইমপ্লান্ট। আর সেই সিদ্ধান্তের পর যেন নতুন এক জীবন পেয়েছেন শার্লিন।

শারীরিক-মানসিক স্বস্তি ফিরে পাওয়ার অনুভূতি জানিয়ে তিনি বলেন,’মনে হচ্ছে, যেন আমি প্রজাপতির মতো উড়ছি।'

শুধু নিজের অভিজ্ঞতাই নয়, নতুন প্রজন্মকেও সতর্ক করলেন শার্লিন। সোশ্যাল মিডিয়ার অবাস্তব সৌন্দর্যের প্রচার ও বিজ্ঞাপনী প্রলোভনে যেন কেউ প্রভাবিত না হয়, সেই বার্তাও দিলেন তিনি।

নিজের সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে শার্লিন বলেন, সোশ্যাল মিডিয়ায় বহু বিজ্ঞাপন চোখে পড়বে, কিন্তু সেসব সবসময় সত্য নয়। ভুল সিদ্ধান্ত নিলে ক্ষতি হবে আপনারই। ঈশ্বর প্রদত্ত চেহারাকেই ভালোবাসুন। নাহলে যেভাবে আমার ক্ষেত্রে সমস্যা হয়েছে, আপনাদের ক্ষেত্রেও হতে পারে। অতিরিক্ত ওজন শরীরের অন্যান্য অঙ্গেও সমস্যা তৈরি করে। তাই কিছু করার আগে চিকিৎসকের পরামর্শ নিতেই হবে।

গ্ল্যামার দুনিয়ার চাপের মধ্যেও নিজের শরীর, স্বাস্থ্য ও সম্মানকে প্রাধান্য দেওয়ার সাহস দেখিয়ে শার্লিন যেন বলিউডের বোল্ডনেসের সংজ্ঞাই পাল্টে দিলেন। তবে এবারে গ্ল্যামারের জন্য নয়, বরং বাস্তবতা গ্রহণযোগ্যতার জন্য তিনি এখন আলোচনায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরো এক শিশুর মৃত্যু

বাধ্যতামূলক অবসরে পুলিশের আরও ১৭ কর্মকর্তা

জাবি মেডিকেল সেন্টারে ওষুধ গায়েব: স্টোর কর্মকর্তা বরখাস্ত

জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির

পদার্থবিজ্ঞান ১ম পত্র পরীক্ষা দিতে না পারাদের জন্য বড় সুযোগ

‘আর্জেন্টিনাকে ব্যঙ্গ করে গান’, ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক

ভ্রমণের মজা নষ্ট করে দিচ্ছে সোশ্যাল মিডিয়া: জরিপ

ভুলে যাওয়া কি স্বাভাবিক, কখন চিন্তিত হবেন এবং কখন হবেন না?

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

১০

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

১১

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

১২

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

১৩

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

১৪

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

১৫

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

১৬

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

১৭

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১৮

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১৯

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

২০
X