কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ১২:১৭ পিএম
আপডেট : ১৭ নভেম্বর ২০২৫, ১২:২১ পিএম
অনলাইন সংস্করণ
হজ

জটিল রোগে আক্রান্তদের ফেরত পাঠাবে সৌদি আরব

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সৌদি আরব ২০২৬ সালের পবিত্র হজে গুরুতর অসুস্থ ব্যক্তিদের অংশগ্রহণে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। ক্যানসার, হার্ট, কিডনি, জটিল ফুসফুস ও লিভার রোগ, সংক্রামক রোগসহ নানা জটিল অসুস্থতা থাকা ব্যক্তিদের হজে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ।

সোমবার (১৭ নভেস্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল।

গুরুতর অসুস্থ হজযাত্রীদের নিজ দেশে ফেরত পাঠানোর নীতিও কার্যকর করা হয়েছে। এ ক্ষেত্রে ফেরত খরচ যাত্রীকেই বহন করতে হবে। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী কিডনি রোগ বা ডায়ালাইসিস নেওয়া রোগীরা, হৃদরোগে শারীরিক সক্ষমতা সীমিত রোগীরা, গুরুতর স্নায়ু ও মানসিক অসুস্থতা, স্মৃতিভ্রংশ, ডিমেনশিয়া বা গুরুতর প্রতিবন্ধিতা আক্রান্ত ব্যক্তিরাও হজে অংশগ্রহণ করতে পারবেন না।

তা ছাড়া আলঝেইমার, মৃগীরোগ, হুপিং কাশি, যক্ষ্মা, ভাইরাল হেমোরেজিক জ্বর ও অন্তঃসত্ত্বা নারীরাও হজে অংশ নিতে পারবেন না। ক্যানসার রোগীদের জন্যও একই নিষেধাজ্ঞা থাকবে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, অসুস্থদের ফিটনেস সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া সৌদি মনিটরিং টিম প্রতিটি হজযাত্রীর ফিটনেস সার্টিফিকেট যাচাই করবে।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X