কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ০১:২৬ পিএম
অনলাইন সংস্করণ

অবৈধ হ্যান্ডসেট ব্যবহারকারীদের যা জানাল বিটিআরসি

অবৈধ হ্যান্ডসেট ব্যবহারকারীদের যা জানাল বিটিআরসি
ছবি : সংগৃহীত

অবৈধ মোবাইল হ্যান্ডসেট বন্ধের লক্ষ্যে আগামী ১৬ ডিসেম্বর থেকে দেশে চালু হবে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর)। নতুন এই ব্যবস্থায় শুধু অনুমোদিত, মানসম্মত ও বৈধভাবে আমদানিকৃত মোবাইল ব্যবহারের মাধ্যমে মানসম্পন্ন সেবা পাবেন গ্রাহকরা। অবৈধ বা ক্লোন আইএমইআই ফোন নেটওয়ার্কে সংযুক্ত হতে পারবে না।

রোববার (১৬ নভেম্বর) এক বার্তায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে, ১৬ ডিসেম্বরের পূর্বে নেটওয়ার্কে ব্যবহৃত সকল মোবাইল হ্যান্ডসেট (বৈধ বা অবৈধ বা ডাটাবেইজে পাওয়া যায়নি) স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে এবং তা নেটওয়ার্কে সচল থাকবে।

এতে বলা হয়েছে, মোবাইল হ্যান্ডসেট কেনার আগে সেটির বৈধতা যাচাই করতে গ্রাহকদের ফোনে *#06# ডায়াল করে ১৫ সংখ্যার আইএমইআই নম্বর সংগ্রহের পর ‘KYD<স্পেস>আইএমইআই নম্বর’ লিখে ১৬০০২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি বার্তায় হ্যান্ডসেটের বৈধতা সম্পর্কে তথ্য জানানো হবে।

এ ছাড়া এনইআইআর সংক্রান্ত যে কোনো তথ্য জানার জন্য গ্রাহকরা বিটিআরসির হেল্পডেস্ক নম্বর ১০০–তে কল করতে পারবেন। পাশাপাশি যেকোনো অপারেটরের নম্বর থেকে *16161# ডায়াল করেও তথ্য জানা যাবে। তবে এই সেবা চালু হবে ১৬ ডিসেম্বর থেকে।

আর সংশ্লিষ্ট অপারেটরের কাস্টমার কেয়ার নম্বর ১২১-এ ফোন করে কিংবা সরাসরি কাস্টমার কেয়ার সেন্টারে গিয়েও সহায়তা নেওয়া যাবে। একই সঙ্গে এনইআইআর সংক্রান্ত সাধারণ জিজ্ঞাসা ও তথ্য জানতে গ্রাহকদের ওয়েবসাইট ভিজিট করার পরামর্শ দিয়েছে বিটিআরসি।

ব্যবহৃত মোবাইল ফোন হঠাৎ করেই বন্ধ হয়ে যেতে পারে- এমন আশঙ্কায় উদ্বেগ ছড়িয়েছে সারা দেশে। বিশেষ করে যেসব ফোন অবৈধভাবে দেশে এসেছে বা আমদানির সময় ট্যাক্স পরিশোধ করা হয়নি, সেগুলো আগামী ১৬ ডিসেম্বর থেকে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেবে সরকার। এমন তথ্য ছড়িয়ে পড়ে। অনেকেই তাদের ফোন বন্ধ হয়ে যাবে কিনা, তা নিয়ে দুশ্চিন্তায়। আনঅফিশিয়াল বা ট্যাক্স ছাড়া আনা ফোন বিক্রেতারা পড়েছেন বড় ধরনের বিপাকে। অনেক দোকানে ঘণ্টার পর ঘণ্টা বসে থেকেও ক্রেতা নেই।

এনইআইআর ব্যবস্থায় প্রতিটি মোবাইল হ্যান্ডসেটের বৈধ আন্তর্জাতিক আইএমইআই নম্বর ব্যবহারকারীর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ব্যবহৃত সিমের সঙ্গে যুক্ত করে নিবন্ধনের আওতায় আনা হবে। এতে সহজেই বৈধ ও অবৈধ ফোন শনাক্ত করা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১০

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১১

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১২

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৩

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৪

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৫

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৬

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৭

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৮

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৯

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

২০
X