রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ১২:০৭ পিএম
অনলাইন সংস্করণ

রাজশাহীতে আ.লীগের শাটডাউনে সাড়া দেয়নি কেউ

নাশকতা এড়াতে রাজশাহীতে মহাসড়কে যানবাহন তল্লাশি করছে পুলিশ। ছবি : কালবেলা
নাশকতা এড়াতে রাজশাহীতে মহাসড়কে যানবাহন তল্লাশি করছে পুলিশ। ছবি : কালবেলা

জুলাই-আগস্টে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রায় ঘোষণা উপলক্ষে রাজশাহীতে কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। অনলাইনে আওয়ামী লীগে শাটডাউনের ঘোষণা দিলেও নগরীর কোথাও দেখা যায়নি তাদের।

সোমবার (১৭ নভেম্বর) ভোর থেকেই রাজশাহী নগরী ও জেলার বিভিন্ন উপজেলায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি।

নগরীর প্রবেশমুখগুলোতে এবং জেলা ও উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হয়েছে পুলিশ। মহাসড়কের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে বসানো হয়েছে, পুলিশের নিরাপত্তা চৌকি। সন্দেহভাজনদের দেহ তল্লাশি করছে আইনশৃঙ্খলা বাহিনী। টহল দিচ্ছে পুলিশের বিশেষায়িত ইউনিট সিআরটি। পুলিশের পাশাপাশি র‌্যাব সদস্যরাও টহলে রয়েছেন।

এদিকে গণহত্যার অভিযোগে শেখ হাসিনার রায়কে ঘিরে যে কোনো ধরনের নাশকতা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে গতরাতে বিশেষ অভিযান চালিয়েছে রাজশাহী জেলা পুলিশ।

রাজশাহীর পুলিশ সুপার ফারজানা ইসলাম কালবেলাকে বলেন, অভিযানে বিভিন্ন অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসহযোগী সংগঠনের ৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

অপরদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার রায় ঘোষণা উপলক্ষে আওয়ামী লীগের ডাকা শাটডাউন জনজীবনে কোনো প্রভাব ফেলেনি। সবকিছুই রয়েছে স্বাভাবিক। যানবাহন চলাচল করছে আগের মতোই। অফিস আদালতসহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো প্রভাব নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১০

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

১১

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

১২

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

১৩

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

১৪

বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

১৫

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

১৬

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

১৭

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

১৮

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

১৯

সরফরাজ হোসেনের কবিতা : নীল

২০
X