সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ১২:২১ পিএম
অনলাইন সংস্করণ

যাত্রীবাহী বাসে আগুন

সাভারে পার্কিং করা আলিফ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ছবি : কালবেলা
সাভারে পার্কিং করা আলিফ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ছবি : কালবেলা

সাভারে ফের পার্কিং করা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে এখনো কোনোও হতাহতের খবর পাওয়া যায়নি।

রোববার (১৬ নভেম্বর) রাত ১১টার দিকে বিরুলিয়া ইউনিয়নের বটতলা এলাকায় আলিফ পরিবহন নামে পার্ক করা বাসে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে বাসটি রাস্তার পাশে পার্কিং করে খাবার কিনতে যান চালক। ঠিক সেই সময় সুযোগ পেয়ে দুর্বৃত্তরা গোপনে বাসে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই বাসের ভেতরে আগুন ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে বাসের বেশিরভাগ অংশই পুড়ে যায়।

গত কয়েক দিনের ব্যবধানে সাভারে পার্কিং করা বাসে অগ্নিসংযোগ বেড়েছে আশঙ্কাজনকভাবে, রোববার ভোর সাড়ে ৩টার দিকে ঢাকা–আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া এলাকায় ‘ইতিহাস পরিবহন’-এর একটি পার্কিং করা বাসে আগুন দেওয়া হয়, শনিবার রাত সাড়ে ১০টায় গেন্ডা ইউটার্ন এলাকায় পার্কিং অবস্থায় থাকা শ্রমিকবাহী আরেকটি বাসেও আগুন দেয় দুর্বৃত্তরা। ক্রমাগত এমন ঘটনায় পরিবহন শ্রমিক ও বাস মালিকদের মাঝে বাড়ছে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা। স্থানীয়দের প্রশ্ন—এগুলো কি বিচ্ছিন্ন ঘটনা, নাকি বড় কোনও পরিকল্পনার অংশ?

স্থানীয়দের দাবি, রাতের বেলায় সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে বাড়ানো হোক পুলিশি টহল, আর দ্রুত শনাক্ত হোক অগ্নিসংযোগকারীরা।

এ বিষয়ে সাভার থানার বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল ওহাব বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এটি পরিকল্পিত নাশকতা বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

১০

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

১১

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

১২

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

১৩

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

১৪

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৫

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১৭

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

১৮

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

১৯

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

২০
X