কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ১২:২১ পিএম
অনলাইন সংস্করণ

বিমানবন্দর রেলওয়ে স্টেশনে চালের বস্তায় মিলল ককটেলসহ পিস্তল

উদ্ধারকৃত দেশীয় পিস্তল, ১ রাউন্ড অ্যামুনিশন ও ৪টি ককটেল বোমা। ছবি : সংগৃহীত
উদ্ধারকৃত দেশীয় পিস্তল, ১ রাউন্ড অ্যামুনিশন ও ৪টি ককটেল বোমা। ছবি : সংগৃহীত

বিমানবন্দর রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ১টি দেশীয় পিস্তল, ১ রাউন্ড অ্যামুনিশন এবং ৪ টি ককটেল বোমা উদ্ধার হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) সকাল ৮ টায় বিমানবন্দর স্টেশনে উত্তরা আর্মি ক্যাম্প র‍্যাবের ডগ স্কোয়াড টিমকে সঙ্গে নিয়ে এই অভিযান পরিচালনা করা হয়েছে।

জানা গেছে, বাংলাদেশ সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডি ব্রিগেডের অধীন উত্তরা আর্মি ক্যাম্প থেকে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দিনাজপুর থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস ট্রেনের বেশ কয়েকটি বগি তল্লাশি করে চালের বস্তা থেকে একটি দেশীয় পিস্তল, ১ রাউন্ড অ্যামুনিশন এবং ৪টি ককটেল বোমা উদ্ধার করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য উত্তরা আর্মি ক্যাম্পে নিয়ে আসা হয়।

প্রত্যক্ষদর্শিরা জানান দিনাজপুর থেকে ছেড়ে আসার পর পার্বতীপুর রেলস্টেশনে ট্রেনটি যাত্রা বিরতি নিলে ৩-৪ ব্যক্তি কয়েকটি চালের বস্তা (লুকায়িত পিস্তল এবং বিস্ফোরক দ্রব্যাদিসহ) ট্রেনের নির্দিষ্ট বগিতে রেখে চলে যায়।

এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট নাশকতাকারীদের শনাক্ত করার কাজ চলছে।

বাংলাদেশ সেনাবাহিনী জননিরাপত্তা, আইনশৃঙ্খলা ও জাতীয় নিরাপত্তা রক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ। সন্ত্রাস, নাশকতা ও অপরাধ দমনে এ ধরনের সমন্বিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিনয়ে নাম লেখাচ্ছেন লাক্স সুপারস্টার বর্ণিতা

‘শাপলার কসাই’ শেষ, এবার পরের জন: শফিকুল আলম

সব শঙ্কা উধাও, পুরোপুরি ফিট মেসি

বৃদ্ধা মাকে নির্যাতন করায় ২ ছেলে গ্রেপ্তার

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশু নিহত, কনস্টেবল গ্রেপ্তার

সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার পথে নতুন বাজেট : সম্ভাবনা ও চ্যালেঞ্জ

আজান দিতে দিতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মুয়াজ্জিন 

বিদ্যুৎ শ্রমিক নেতাদের বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ক্রিকেটার নাঈম হাসানের মানসিক অবস্থার অবনতি

‘নারী এমপিদের পোশাক নিয়ে মনিরুলের বক্তব্য বর্ণবাদী আচরণের বহিঃপ্রকাশ’

১০

বান্ধবীর অনুরোধে দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছাড়লেন তাওহিদুল

১১

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা স্বামীর, ভিডিও ভাইরাল

১২

শিল্পকলা থেকে অভিনেত্রী নীল হুরেরজাহানের আইফোন চুরি

১৩

হাকিমির সঙ্গে প্রেম করছেন নোরা ফাতেহি?

১৪

ইরানকে বাদ দিয়ে আঞ্চলিক নিরাপত্তা সম্ভব নয় : আরাগচি

১৫

ইরানের ৪ প্রধান ব্যাংকে সাইবার হামলা

১৬

জিম্বাবুয়ের বিপক্ষে ‘বাংলাদেশ ইমার্জিং’ দলের স্কোয়াড ঘোষণা

১৭

প্রতিশ্রুতি বাস্তবায়নে যুক্তরাষ্ট্র অক্ষম : গালিবাফ

১৮

মিডিয়ার ওপর ডিপ্লোম্যাসির নামে নীতিহীনতা চেপে বসেছে : পরওয়ার

১৯

বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কর্মসূচি ঘোষণা

২০
X