বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ১০:৩৬ এএম
অনলাইন সংস্করণ

অভিজ্ঞতা হলো জীবনের সবচেয়ে বড় সঞ্চয়: দীপিকা পাড়ুকোন

দীপিকা পাড়ুকোন I ছবি: সংগৃহীত
দীপিকা পাড়ুকোন I ছবি: সংগৃহীত

বলিউডে বহু তারকারা থাকলেও দীপিকা পাড়ুকোন যেন একটু আলাদা পথেই হাঁটেন। সাম্প্রতিক সময়ে নিজের ক্যারিয়ারের একের পর এক সিদ্ধান্তে যেন সে বিষয়টি পরিষ্কার করেছেন এই সুন্দরী। তিনি শুধু পর্দার চরিত্র বাছাই করেন না, বেছে নেন নিজের পথও। ব্যক্তিগত জীবন হোক বা কর্মজীবনের চাপ, সবকিছুতেই অসাধারণ স্থিরতা ও দূরদর্শিতার পরিচয় দিচ্ছেন এই অভিনেত্রী। এবার তার সেই নেপথ্যের ভাবনা প্রথমবারের মতো উন্মোচন করতেই যেন আরও একবার চমকে দিলেন তার ভক্তদের।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি এক সাক্ষাৎকারে দীপিকা তার ক্যারিয়ারের একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের পেছনের ভাবনা প্রকাশ্যে এনেছেন। নিজের আদর্শের প্রতি সৎ থাকার কথা জানিয়ে তিনি জোর দিয়ে বলেছেন, ‘টাকার জন্য নিজেকে কখনো বিলিয়ে দিইনি।’

প্রকাশিত সেই সাক্ষাৎকারে দীপিকা বলেন, ‘ক্যারিয়ারে অনেকবার মোটা টাকার প্রস্তাব পেয়েছি কিন্তু টাকার কাছে মাথা নত করিনি। টাকার জন্য এমন কোনও চরিত্রে অভিনয় করিনি, ছবিতে যার কোনও ভূমিকা নেই।’

বলিউডের মতো প্রতিযোগিতামূলক ইন্ডাস্ট্রিতে, যেখানে তারকাদের বাজারমূল্য নির্ধারণ হয় পারিশ্রমিকের অঙ্কে, সেখানে ক্যারিয়ারের শুরুতেই এমন সাহসী সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না।

এই প্রসঙ্গে দীপিকা জানান, প্রথম থেকেই তার এই আত্মবিশ্বাস ছিল না। নিজের পায়ের তলার মাটি যখন শক্ত হতে শুরু করে, তখন থেকেই এই ধরনের কঠিন সিদ্ধান্ত নেওয়ার সাহস জুগিয়েছেন তিনি।

এই পথচলায় অভিজ্ঞতার গুরুত্ব উল্লেখ করে অভিনেত্রী বলেন, ‘অভিজ্ঞতা হলো জীবনের সবচেয়ে বড় সঞ্চয়। অভিজ্ঞতা ছিল বলেই অনেক সিদ্ধান্ত সহজেই নিতে পেরেছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X