বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ০৯:৩৩ এএম
আপডেট : ২৮ নভেম্বর ২০২৫, ১১:৫১ এএম
অনলাইন সংস্করণ

সংকটে দীপিকার স্কিন কেয়ার ব্র্যান্ড

দীপিকা পাড়ুকোন I ছবি: সংগৃহীত
দীপিকা পাড়ুকোন I ছবি: সংগৃহীত

বলিউডের ঝলমলে দুনিয়ায় অভিনয়ই যেন সফলতার মাপকাঠি, এমন ধারণা ভেঙে দিয়েছেন বহু অভিনেত্রী। বড়পর্দার তারকা হয়ে উঠেছেন ব্যবসারও অধিপতি। তবে এই জগতে সাফল্যের পথ সবসময় সমতল নয়। কেউ প্রভূত লাভের মুখ দেখছেন, আবার কেউ আর্থিক ক্ষতির ধাক্কায় দিশাহারা। ঠিক তেমনই চিত্র এখন দীপিকা পাড়ুকোনের ব্র্যান্ড ‘৮২°ই’-এর। ত্বক পরিচর্যার এই ব্র্যান্ডের যাত্রা শুরু হয়েছিল উচ্চাশা নিয়ে। প্রথম দিকে বিক্রি ভালো হলেও গত আর্থিক বছরে প্রায় ১২.৩ কোটি রুপির ক্ষতি লিপিবদ্ধ হয়। আয়ও নেমে আসে ২১.২ কোটি থেকে ১৪.৭ কোটিতে।

বিপণনে বিনিয়োগ বাড়ানো, খরচ কমানো—সব পথই অবলম্বন করেছিলেন দীপিকা। তবুও ‘৮২°ই’ আর্থিক সাফল্যের মুখ দেখাতে পারেনি। ব্র্যান্ড কর্তৃপক্ষের লক্ষ্য এখন পরবর্তী অর্থবছরে লাভের হার ফের উঁচুতে তোলা।

এদিকে ২০১৯ সালে সূচনা হওয়া প্রসাধনী ব্র্যান্ড ‘কে বিউটি’ ক্যাটরিনার সবচেয়ে সফল উদ্যোক্তা পরিচয়। শেষ আর্থিক বছরে ব্র্যান্ডের লাভ ৪৫% পর্যন্ত বৃদ্ধি। ক্রেতাদের মধ্যে আস্থা তৈরি হয়েছে পণ্যগুলিকে ঘিরে, আর সেটাই এই সাফল্যের পেছনের বড় শক্তি।

এ ছাড়া মাত্র দু’বছরে ব্যবসায় অবাক করা সাফল্য পেয়েছে কৃতি শ্যানন। কৃতির ত্বক পরিচর্যার ব্র্যান্ড ‘হাইফেন’ আয় ছুঁয়েছে প্রায় ৪০০ কোটি টাকা। গ্রাহকদের সন্তুষ্টি এবং পুনঃক্রয়—এই দুইয়ের শক্তিতে হাইফেন দৌড়াচ্ছে স্টার ব্র্যান্ডগুলোর শীর্ষ সারিতে।

২০১১ সালে শুরু করা প্রিয়াঙ্কা চোপড়ার হেয়ারকেয়ার ব্র্যান্ড ‘অ্যানোমালি’—তারকাদের মালিকানাধীন ব্র্যান্ডগুলোর মধ্যে আয়ের নিরিখে ২০২৩ সালে ছিল শীর্ষে।

সাফল্যের জোয়ার এতটাই যে ২০২৪ সালে লেডি গাগার ব্র্যান্ডকেও ছাপিয়ে যায় ‘অ্যানোম্যালি’। বলিউড থেকে হলিউড—ব্যবসায়িক মঞ্চেও বিশ্বব্যাপী ছাপ রেখেছেন প্রিয়াঙ্কা।

এদিকে অভিনয় থেকে খানিক দূরে থাকলেও নিজস্ব পোশাক ব্র্যান্ড ‘নুশ’ নিয়ে ব্যস্ত অনুষ্কা। শহুরে স্বাচ্ছন্দ্যকে কেন্দ্র করে তৈরি ফ্যাশন লাইনটি দেখছে স্থির চাহিদা ও ধারাবাহিক বৃদ্ধির সম্ভাবনা।

ব্যবসায়িক অঙ্গন বলিউডের গ্ল্যামার জগৎ থেকে আলাদা, এখানে কেবল সেলিব্রিটি নাম নয়, কার্যকারিতা, গ্রাহক আস্থা এবং বাজার কৌশলই নির্ধারণ করে সাফল্য। তাই কেউ ডুবে যাচ্ছে ক্ষতির গভীরতায়, কেউ আবার সাফল্যের তরঙ্গে ভাসছে।পরবর্তী অর্থবছর—তারকাদের এই ব্র্যান্ড যুদ্ধে কারা এগিয়ে থাকবে, তা এখন সময়ই বলবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১১

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১২

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৩

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৪

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৫

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৬

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৭

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১৮

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১৯

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

২০
X