কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ১১:০৩ এএম
অনলাইন সংস্করণ

অস্কারের মঞ্চে জায়গা পেল না কানে প্রশংসিত ‘হোমবাউন্ড’

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কান চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়ালেও শেষ পর্যন্ত অস্কারের মঞ্চে জায়গা পেল না নীরজ ঘাওয়ান পরিচালিত সিনেমা ‘হোমবাউন্ড’। একাডেমি অ্যাওয়ার্ডসের ৯৮তম আসরের সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগের চূড়ান্ত মনোনয়ন তালিকা প্রকাশের পর বিষয়টি নিশ্চিত হয়েছে।

চূড়ান্ত তালিকা ঘিরে ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে প্রত্যাশা ছিল বেশ উঁচুতে। কান উৎসবে প্রিমিয়ারের পর থেকেই ‘হোমবাউন্ড’ আন্তর্জাতিক পরিসরে ইতিবাচক আলোচনায় ছিল। কিংবদন্তি নির্মাতা মার্টিন স্করসেসিসহ একাধিক চলচ্চিত্র ব্যক্তিত্ব ছবিটির প্রশংসা করেছিলেন বলে জানা যায়।

বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা পাওয়ায় ধারণা করা হচ্ছিল, দীর্ঘদিনের অস্কার-খরা কাটাতে পারে ভারতীয় সিনেমা। ছবিটির প্রযোজক করণ জোহরও আগে জানিয়েছিলেন, সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগের সংক্ষিপ্ত তালিকায় থাকা ১৫টি ছবির মধ্যে ‘হোমবাউন্ড’ ভালো অবস্থানে রয়েছে।

তবে একাডেমি ঘোষিত চূড়ান্ত তালিকায় ভারতের কোনো ছবিই স্থান পায়নি। এবারের তালিকায় জায়গা করে নিয়েছে আর্জেন্টিনার ‘বেলেন’, ব্রাজিলের ‘দ্য সিক্রেট এজেন্ট’, ফ্রান্সের ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’, জার্মানির ‘সাউন্ড অব ফলিং’, ইরাকের ‘দ্য প্রেসিডেন্টস কেক’, জাপানের ‘কোকুহো’ এবং দক্ষিণ কোরিয়ার ‘নো আদার চয়েস’।

এ ছাড়া ফিলিস্তিনের ‘প্যালেস্টাইন ৩৬’ ও তাইওয়ানের ‘লেফট-হ্যান্ডেড গার্ল’ও চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছে।

আন্তর্জাতিক সমালোচকদের মতে, এবছর সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে প্রতিযোগিতা ছিল অত্যন্ত তীব্র। ‘হোমবাউন্ড’ চূড়ান্ত তালিকায় জায়গা না পাওয়ার খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে হতাশা প্রকাশ করেছেন ছবিটির পরিচালক, কলাকুশলী ও দর্শকদের একটি বড় অংশ।

অস্কারের মঞ্চে আবারও জায়গা না পাওয়ায় আন্তর্জাতিক অঙ্গনে বঞ্চিত হওয়ার অনুভূতি নতুন করে সামনে এসেছে ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১০

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১১

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১২

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৩

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৪

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৫

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৬

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৭

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৮

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

১৯

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

২০
X