বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

দুষ্টু নাচে বিতর্কে নেহা

নেহা কক্কর I ছবি : সংগৃহীত
নেহা কক্কর I ছবি : সংগৃহীত

ট্রোল, কটাক্ষ আর বিতর্ক—এই তিন শব্দের ছায়া যেন পিছু ছাড়ে না নেহা কক্করের। কখনো শোতে দেরি করে পৌঁছনো, কখনো সাহসী পোশাকের জন্য প্রশ্নবিদ্ধ, আবার কখনো মঞ্চের পারফরম্যান্স ঘিরে তুমুল চর্চা। মাসখানেক আগের সমালোচনার রেশ কাটতে না কাটতেই ফের নতুন বিতর্কে জড়িয়ে পড়লেন বলিউডের এই জনপ্রিয় গায়িকা। এবার মুখে ললিপপ নিয়ে ‘দুষ্টু’ ভঙ্গিতে নাচ—যা মুহূর্তেই নেটদুনিয়ায় ঝড় তুলে নেহা কক্করের নাম ফের নিয়ে আসে খবরের শিরোনামে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি ‘ক্যান্ডি শপ’ নামে নতুন মিউজিক ভিডিও প্রকাশ্যে এনেছেন ‘কক্কর’ ভাইবোন। যে গানের সুর দিয়েছেন নেহার ভাই টনি কক্কর। আর গান গেয়েছেন নেহা নিজেই। পাশাপাশি মিউজিক ভিডিওতেও অভিনয় করেছেন নেহা-টনি।

আর সেই গানের কারণেই এবার বিতর্কে জড়ালেন গায়িকা। নেটিজেনদের অভিযোগ, ‘মুখে ললিপপ নিয়ে যেরকম দুষ্টু ভঙ্গিতে নাচ করেছেন নেহা, তাতে ভারতীয় সংস্কৃতি কলুষিত হচ্ছে।’ এমন নানা কটু কথার ভিড় ভেসে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

তবে শুধু নাচের ভঙ্গির জন্যই বিতর্কে নয়, অভিযোগ উঠেছে গানের ভাষা নিয়েও। এককথায় বলা যায় গান মুক্তির পর থেকে টনি-নেহা বেশ বিতর্কের মধ্যে পড়ে গেছেন।

এর আগে সম্প্রতি দুর্গাপুরে কনসার্ট করতে এসেও অশালীন নাচের ভঙ্গির জেরে বিতর্কে জড়িয়েছিলেন গায়িকা।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১০

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১১

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১২

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১৩

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৪

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৫

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১৬

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৭

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৮

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৯

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

২০
X