কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৩২ পিএম
অনলাইন সংস্করণ

ভিক্ষা করায় বিভিন্ন দেশ থেকে হাজারো পাকিস্তানিকে ফেরত

জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের অপেক্ষা। ছবি : সংগৃহীত
জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের অপেক্ষা। ছবি : সংগৃহীত

ভিক্ষাবৃত্তিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে চলতি বছরে বিভিন্ন দেশ থেকে হাজার হাজার পাকিস্তানিকে ফেরত পাঠানো হয়েছে। একই সঙ্গে অবৈধ ভ্রমণচেষ্টার সন্দেহে বিমানবন্দর থেকেই নামিয়ে দেওয়া হয়েছে অন্তত ১০ হাজার অভিবাসনপ্রত্যাশীকে। বুধবার পাকিস্তানের জাতীয় পরিষদের এক সংসদীয় কমিটিকে এ তথ্য জানানো হয়। খবর জিও নিউজের।

ওভারসিজ পাকিস্তানিস ও মানবাধিকার বিষয়ক জাতীয় পরিষদের স্থায়ী কমিটির বৈঠকে এই ব্রিফিং দেন ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির (এফআইএ) মহাপরিচালক রিফাত মুখতার রাজা। কমিটির সভাপতিত্ব করেন আঘা রফিউল্লাহ।

এফআইএ প্রধান জানান, শুধু চলতি বছরেই প্রায় ৫১ হাজার পাকিস্তানিকে বিভিন্ন বিমানবন্দর থেকে ভ্রমণের অনুমতি না দিয়ে নামিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, ভিক্ষাবৃত্তির অভিযোগে সবচেয়ে বেশি পাকিস্তানিকে ফেরত পাঠিয়েছে সৌদি আরব, সংখ্যা প্রায় ২৪ হাজার। একই কারণে সংযুক্ত আরব আমিরাত ফেরত পাঠিয়েছে প্রায় ৬ হাজার এবং আজারবাইজান থেকে বহিষ্কার করা হয়েছে আনুমানিক ২ হাজার ৫০০ জনকে।

বৈঠকে জানানো হয়, ইউরোপে অবৈধভাবে প্রবেশের উদ্দেশ্যে ওমরাহ পালনের অজুহাতে যাত্রা করা কয়েকজনের কাছে সন্দেহজনক নথিপত্র পাওয়া গেলে তাদের যাত্রা বাতিল করা হয়। প্রমাণ পাওয়ার পরই এসব যাত্রীকে বিমানবন্দর থেকে নামিয়ে দেওয়া হয়েছে বলে জানান এফআইএ মহাপরিচালক।

এ ছাড়া চলতি বছরে প্রায় ২৪ হাজার পাকিস্তানি কম্বোডিয়া গেছেন, যাদের মধ্যে ১২ হাজার এখনো দেশে ফেরেননি। একই সময়ে প্রায় ৪ হাজার পাকিস্তানি পর্যটন ভিসায় মিয়ানমার গেছেন, যাদের মধ্যে প্রায় ২ হাজার ৫০০ জন আর ফিরে আসেননি।

রিফাত মুখতার রাজা আরও জানান, কঠোর নিয়ন্ত্রণ ও নীতিগত পরিবর্তনের ফলে পাকিস্তানের পাসপোর্ট র‍্যাংকিং ১১৮ থেকে উন্নীত হয়ে ৯২-এ এসেছে। একসময় অবৈধ অভিবাসনের শীর্ষ পাঁচ দেশের তালিকায় থাকলেও এখন সেই তালিকা থেকে পাকিস্তান বেরিয়ে এসেছে বলে দাবি করেন তিনি।

তার ভাষ্য অনুযায়ী, ইউরোপে অবৈধভাবে যাওয়া পাকিস্তানিদের সংখ্যাও কমেছে। গত বছর যেখানে এ সংখ্যা ছিল প্রায় ৮ হাজার, সেখানে চলতি বছরে তা নেমে এসেছে প্রায় ৪ হাজারে।

বৈঠকে আরও জানানো হয়, দুবাই ও জার্মানি পাকিস্তানের অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য ভিসা-মুক্ত সুবিধা দিয়েছে। পাশাপাশি আগামী জানুয়ারির মাঝামাঝি একটি ই-ইমিগ্রেশন অ্যাপ চালুর পরিকল্পনার কথাও জানায় এফআইএ।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এই কাপ আর্জেন্টিনায় ফিরিয়ে আনতে সবকিছু উজাড় করে দেব: নিকো পাস

এক্স-রে করে পেটে ইয়াবা শনাক্ত, গ্রেপ্তার ৬

ভারী বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা 

সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের সামুদ্রিক অবরোধ ঘোষণা

টোস্টমাস্টার্স ডিস্ট্রিক্ট ৪১-এর মাধ্যমে বাংলাদেশ-নেপালের একসঙ্গে পথচলা শুরু

নরসিংদীতে ৫ দিনে ৭ জনের মরদেহ উদ্ধার

মাগুরায় স্কুলছাত্রীকে গলা কেটে হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

পুনঃপেনশন-ভাতার রায় বাস্তবায়নে গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ অবসরপ্রাপ্তদের

বিসিএস শিক্ষা ক্যাডারে পদোন্নতি পেলেন ১৪৫ প্রদর্শক

ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ায় প্রাণ দিলেন স্বামী

১০

ইয়ামালের প্রেমিকা কে এই গার্সিয়া, কীভাবে পরিচয়?

১১

মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে প্রাণ গেল যুবকের

১২

হামাসের নতুন প্রধান নির্বাচিত হলেন খলিল আল-হাইয়া

১৩

টানা ৩০ দিন ভেজানো কিশমিশ খেলে শরীরে যে ৫ পরিবর্তন আসতে পারে

১৪

ইরানের হামলায় আহত বহু মার্কিন সেনার তথ্য গোপন রেখেছে পেন্টাগন

১৫

জিয়াউল আহসানের রূপগঞ্জের বাড়িতে দুদকের অভিযান

১৬

সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস্ অব বাংলাদেশের সভা অনুষ্ঠিত

১৭

মায়ের কাছ থেকে যে ৮ বৈশিষ্ট্য পায় সন্তান

১৮

এনসিপির এক নেতা বহিষ্কার

১৯

রূপায়ণ সিটিতে বিশ্বকাপের রোমাঞ্চ, একসঙ্গে উচ্ছ্বাসে মাতলেন দেশি-বিদেশিরা

২০
X