বিনোদন ডেস্ক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ০৯:৪৯ এএম
আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
অনলাইন সংস্করণ

প্রতারণার অভিযোগে নেহা কক্কর

নেহা কক্কর I ছবি: সংগৃহীত
নেহা কক্কর I ছবি: সংগৃহীত

মিষ্টি কণ্ঠ দিয়ে যিনি জয় করেছেন লাখো ভক্তের হৃদয়, আর সেই জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কক্করের নাম এবার জড়িয়ে পড়েছে এক চাঞ্চল্যকর প্রতারণা কাণ্ডে। মুম্বাইয়ে এক আইনজীবী ভুয়া অনলাইন ট্রেডিং প্ল্যাটফর্মের ফাঁদে পড়ে হারিয়েছেন পাঁচ লাখ রুপিরও বেশি, আর সেই প্রতারণার অস্ত্র হিসেবে ব্য়বহৃত হয়েছে, গায়িকার নাম ও জনপ্রিয়তা।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, এ বিষয়ে মুম্বাইয়ের ওরলি থানায় অভিযোগ করেছেন আইনজীবী শবনম মুহাম্মদ হুসেন সায়েদ (৪৫)। পুলিশের বরাতে জানা যায়, চলতি বছরের জুন মাসে সামাজিক মাধ্যমে একটি তথাকথিত আন্তর্জাতিক ট্রেডিং প্ল্যাটফর্মের বিজ্ঞাপন দেখেন তিনি। বিজ্ঞাপনে নেহা কক্করকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দেখানো হয় এবং প্ল্যাটফর্মটিকে নির্ভরযোগ্য বিনিয়োগ মাধ্যম হিসেবে প্রচার করা হয়।

ওই ভিডিও দেখে বিশ্বাস করেন শবনম। পরে তিনি প্ল্যাটফর্মটির প্রতিনিধিদের সঙ্গে টেলিগ্রাম, জুম ও ইমেইলের মাধ্যমে যোগাযোগ করেন। বিজয় ও জিমি ডিসুজা নামে দুই ব্যক্তি তাকে বিনিয়োগের পরামর্শ দেন এবং মোটা অঙ্কের মুনাফার প্রতিশ্রুতি দেন। জুন থেকে অক্টোবরের মধ্যে শবনম ধাপে ধাপে পাঁচ লাখ রুপির বেশি অর্থ পাঠান বিভিন্ন অ্যাকাউন্টে।

কিন্তু বিনিয়োগের পর কোনো রিটার্ন না পেয়ে তিনি বুঝতে পারেন, প্রতারণার শিকার হয়েছেন। এরপরই থানায় মামলা করেন।

পুলিশ ভারতীয় দণ্ডবিধি ও তথ্যপ্রযুক্তি আইন অনুযায়ী তদন্ত শুরু করেছে। অভিযুক্তদের খুঁজে বের করতে অনলাইন লেনদেন, কল রেকর্ড ও জুম মিটিংয়ের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১০

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১১

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১২

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৩

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৪

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৫

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

১৬

বিয়ের চাপে প্রেমিকাকে হত্যা, প্রেমিক গ্রেপ্তার

১৭

‘ইরান-ইরাকের গভীর বন্ধন কোনো সীমান্ত বা শক্তি বিচ্ছিন্ন করতে পারবে না’

১৮

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাভারে ছাত্রদলের আলোচনা সভা

১৯

সাপ্লাইয়ের পানি কি পবিত্র, এটা দিয়ে অজু ও গোসলের বিধান কী?

২০
X