কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ০১:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

মঞ্চে নেচে বিতর্কে নেহা

নেহা কক্কর I ছবি: সংগৃহীত
নেহা কক্কর I ছবি: সংগৃহীত

অনেক সময় বলিউডের আলো ঝলমলে মঞ্চও অস্বস্তির আঁধারে ঢেকে যায়। আর ঠিক তেমনটাই ঘটল দিল্লির সাম্প্রতিক এক লাইভ কনসার্টে। হাজারো দর্শকের গর্জন, আলো ঝলমলে স্টেজ, আর কেন্দ্রবিন্দুতে নেহা কক্কর, তবে আনন্দে মগ্ন হওয়ার বদলে এবার চারদিকে ছড়িয়ে পড়ছে সমালোচনার ঝড়। ভারতের এই জনপ্রিয় সংগীতশিল্পীর পারফরম্যান্সকে ঘিরে হঠাৎই তৈরি হয়েছে বিতর্ক, যা সামাজিক মাধ্যমে রীতিমতো শুরু করেছে তোলপাড় ।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, নেহা কাক্কর তার সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা যায়, গান আর নাচের ফাঁকে নেহা পানির বোতল তুলে নিজের বুকের ওপরে ঢালতে থাকেন। শরীর থেকে গড়িয়ে পড়ছে জল; গান আর নাচও চালিয়ে যাচ্ছেন এই শিল্পী।

আর তার পরনে শরীরচাপা লেপার্ড-প্রিন্ট আউটফিট। ব্রালেট, ফ্রিঞ্জড মিনি স্কার্ট আর থাই-হাই বুটে আবেদনময়ী নেহা। লম্বা ব্লন্ড ঢেউ খেলানো চুল ঝাঁকিয়ে গানের তালে শরীরি মুভে নেহা যেন স্পষ্টভাবেই পারফরম্যান্সের ‘মুড’ ঠিক করে দিচ্ছিলেন।

এদিকে তার পারফরম্যান্স দেখে নেটিজেনদের একাংশ উচ্ছ্বাস প্রকাশ করলেও অন্য অংশ বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। কেউ কেউ বলছেন, ‘অদম্য নেহা-এনার্জি।’ কারো মতে, ‘মঞ্চে কী দাপট।’ আবার বুকের ওপরে জল ঢালার দৃশ্যটিকে কেউ কেউ ‘অশ্লীল’ বলে মন্তব্য করেছেন। স্নেহা লেখেন, ‘নোংরা।’ অন্য একজন লেখেন, ‘কুৎসিত।’ কেউ কেউ তাকে ‘বার ড্যান্সার’ বলেও মন্তব্য করেছেন।

২০০৫ সালে ইন্ডিয়ান আইডলের মাধ্যমে গায়িকা আত্মপ্রকাশ করেন নেহা। এরপর ২০০৮ সালে ভাই টনির সঙ্গে মুম্বাই পা রাখেন নেহা। সেই বছরই ‘নেহা দ্য রকস্টার’ নামে তার প্রথম গানের অ্যালবাম মুক্তি পায়। ২০১৩ সালে ‘ফাটা পোস্টার নিকলা হিরো’ সিনেমার ‘ধাতিং নাচ’ গানে প্রথম প্লেব্যাক করেন। ২০১৪ সালে তার ‘সানি সানি’গানটি দারুণ হিট হয়। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। একের পর এক তুমুল জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১০

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১১

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১২

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

১৩

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৪

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

১৫

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

১৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

১৭

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

১৮

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৯

নতুন ভিডিওতে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

২০
X