কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৬:০৪ পিএম
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৬:৪২ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়া রাজনীতিতে ভূমিকা রাখতে পারবেন : ডা. জাহিদ

খালেদা জিয়া। ছবি : সংগৃহীত
খালেদা জিয়া। ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে আমরা আশাবাদী, তিনি সুস্থ হয়ে উঠবেন বলে জানিয়েছেন ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

ডা. জাহিদ বলেন, খালেদা জিয়া মানুষের অকুণ্ঠ ভালোবাসা ও দোয়ায় আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে সুস্থ হয়ে আবারও বাংলাদেশে রাজনীতিতে ভূমিকা রাখতে পারবেন। তার স্বাস্থ্যের অবস্থা আগের মতোই অপরিবর্তিত। দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ড তার তত্ত্বাবধান করছেন। তিনি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী চিকিৎসা গ্রহণ করতে পারছেন।

তিনি বলেন, আমরা অত্যন্ত আশাবাধী, তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন। তারপরও মনে রাখতে হবে, খালেদা জিয়ার যে বয়স এবং তার যে অসুস্থতা। তাকে পরিকল্পিতভাবে বিগত সময়ে চিকিৎসা দেওয়া হয়নি, সে কারণেই তার শারীরিক অবস্থা জটিল হয়ে গিয়েছিল। সে জন্য এবার তিনি বেশ কঠিন সময় পার করছেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও তার পরিবারের সদস্যরা সব সময়ই বেগম খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে তদারকি করছেন, খোঁজখবর নিচ্ছেন বলে জানান ডা. জাহিদ।

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর হৃদযন্ত্র ও ফুসফুসের সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হওয়ার পর খালেদা জিয়ার শরীরে আরও কিছু জটিলতা দেখা দেয়। বিভিন্ন অঙ্গের কার্যক্ষমতায় সীমাবদ্ধতা তৈরি হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। এসব কারণে বিদেশে স্থানান্তরের মতো শারীরিক স্থিতিশীলতা এখনো অর্জিত হয়নি। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞ দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসা পরিচালনা করছে।

এদিকে খালেদা জিয়াকে দেখতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান প্রতিদিনই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাওয়া-আসা করছেন। একইসঙ্গে চিকিৎসার তদারকিও করছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১০

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১১

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১২

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৪

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৫

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৬

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৭

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৮

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৯

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

২০
X