বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ০২:৩২ পিএম
অনলাইন সংস্করণ

অতীতের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন রাভিনা

রাভিনা ট্যান্ডন। ছবি : সংগৃহীত
রাভিনা ট্যান্ডন। ছবি : সংগৃহীত

তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই ভক্তদের কৌতূহলের শেষ নেই। তবে মিডিয়ার এই কৌতূহল কখনো কখনো তারকাদের জন্য চরম বিড়ম্বনা ও মানসিক যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায়। এমনই এক তিক্ত ও ভয়াবহ অভিজ্ঞতার কথা শেয়ার করলেন নববইয়ের দশকের জনপ্রিয় বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডন। অভিনেত্রী জানান, একবার কোনো সত্যতা যাচাই না করেই তার নিজের ভাইকে প্রেমিক হিসেবে প্রচার করেছিল একটি ম্যাগাজিন, যা তার পরিবারকে বিপর্যস্ত করে দিয়েছিল।

সেই ঘটনার স্মৃতিচারণ করতে গিয়ে রাভিনা বলেন, ‘হঠাৎ একদিন ম্যাগাজিনে পড়লাম, লেখা হয়েছে এক সুদর্শন ছেলে প্রতিদিন আমাকে শুটিংয়ে পৌঁছে দেয়। একবারের জন্যও সত্যতা যাচাই করেনি কেউ। আমার নিজের ভাইকে প্রেমিক ভেবে নিয়েছিলেন তারা।’ এই মিথ্যা খবরে প্রচণ্ড অপমানিত বোধ করেছিলেন অভিনেত্রী। তিনি আরও বলেন, ‘মা-বাবা লজ্জায় ও অপমানে খাওয়া-দাওয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছিলেন। খুব কষ্ট হয়েছিল, রাতের পর রাত ঘুমাতে পারিনি আমি।’

শুধু ভাই সংক্রান্ত এই গুজবই নয়, ক্যারিয়ারজুড়ে ব্যক্তিগত জীবন নিয়ে বহুবার কাটাছেঁড়ার শিকার হতে হয়েছে রাভিনাকে। ইন্ডাস্ট্রির অন্দরে একসময় জোর গুঞ্জন ছিল, সহ-অভিনেতা অজয় দেবগনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। কিন্তু পরে কারিশমা কাপুরের কারণে সেই সম্পর্কে ফাটল ধরে এবং অজয় নাকি রাভিনার সঙ্গে প্রতারণা করেন। যদিও অজয় দেবগন কখনোই প্রকাশ্যে এই সম্পর্ক বা বিচ্ছেদ নিয়ে মুখ খোলেননি, তবু সেই পুরনো গুঞ্জনের ক্ষত আজও বয়ে বেড়াচ্ছেন রাভিনা।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X