বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ০৭:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

মোদির মায়ের চরিত্রে রাভিনা ট্যান্ডন

রাভিনা ট্যান্ডন I ছবি : সংগৃহীত
রাভিনা ট্যান্ডন I ছবি : সংগৃহীত

ভারতীয় রাজনীতির প্রভাবশালী নেতা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জীবন এবার দেখা যাবে সিনেমার পর্দায়। সম্প্রতি ঘোষণা দেওয়া মোদির বায়োপিক ‘মা বন্দে’ নিয়ে শুরু হয়েছে বলিউডে তুমুল আলোচনা। জন্মদিনের দিনেই ছবির ঘোষণা, আর এখন যোগ হলো নতুন চমক। এই ছবিতে মোদির মায়ের চরিত্রে দেখা যাবে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রাভিনা ট্যান্ডনকে। রাজনৈতিক উত্থান, মায়ের স্নেহ আর সংগ্রামের মিশেলে তৈরি হতে যাচ্ছে এক আবেগঘন সিনেমা—যা ইতোমধ্যেই দর্শকদের কৌতূহলের কেন্দ্রে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, মা-ছেলের সম্পর্কের ওপর ভিত্তি করে তৈরি হচ্ছে ‘মা বন্দে’ সিনেমা। এতে দেখা যাবে, ত্যাগ, সহনশীলতা এবং অবদান রাখার মাধ্যমে একজন মা কিভাবে ছেলের জীবনে উন্নতির পথ তৈরি করেছিলেন সেটা দেখা যাবে।

গণমাধ্যমকে এক ঘনিষ্ঠ সূত্র বলেন, ইতোমধ্যে হিরাবেন মোদির চরিত্রটি রাভিনাকে গভীরভাবে প্রভাবিত করেছে। চরিত্রটির শক্তি, গভীরতা এবং স্তরবিন্যাস রাভিনার সঙ্গে মিশে গেছে। হিরাবেনের জীবনের গল্প যেমন : শৈশবে মাকে হারানো, শান্ত ও দৃঢ়তার সঙ্গে পরিবারটিকে কীভাবে একত্রে রেখেছিলেন—এই বিষয়গুলো অভিনেত্রীকে বিশেষভাবে আকৃষ্ট করেছে।

তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি পরিচালক কিংবা রাভিনা ট্যান্ডন। সিলভার কাস্ট ক্রিয়েশনসের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন বীর রেড্ডি এবং ছবিটি পরিচালনা করছেন নির্মাতা ক্রান্তি কুমার চৌধুরী।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১০

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১১

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১২

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৩

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৪

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৫

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৬

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৭

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

১৮

কসমেটিক সার্জারি করে নতুন লুকে ভিনি

১৯

একাধিক স্থানে অপ্রাপ্তবয়স্ক তরুণীর সঙ্গে এমপি নজরুলের ভিডিও আছে, দাবি ড্রাইভারের

২০
X