বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ০৪:৩০ পিএম
অনলাইন সংস্করণ

গোবিন্দকে বিয়ে করতে চেয়েছিলেন রাভিনা ট্যান্ডন, দাবি সুনীতার

গোবিন্দ, রাভিনা ট্যান্ডন এবং সুনীতা আহুজা। ছবি : সংগৃহীত
গোবিন্দ, রাভিনা ট্যান্ডন এবং সুনীতা আহুজা। ছবি : সংগৃহীত

তিন দশকেরও বেশি সময় ধরে দাম্পত্য জীবন পার করছেন বলিউড অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজা। একসময় তারা ছিলেন আদর্শ দম্পতি হিসেবে পরিচিত। তবে সম্প্রতি তাদের নিয়ে বলিউডে ভেসে উঠেছে বিচ্ছেদের গুঞ্জন। সাম্প্রতিক সময়ে সুনীতার একক উপস্থিতি এবং বিভিন্ন সাক্ষাৎকারে দেওয়া বক্তব্য সেই জল্পনাকে আরও উসকে দিয়েছে।

সম্প্রতি প্রকাশিত এক পুরোনো সাক্ষাৎকারে সুনীতা খোলামেলা ভাবে তাদের দাম্পত্য জীবনের নানা দিক তুলে ধরেন। হিন্দি রাশ-কে দেওয়া সেই সাক্ষাৎকারে তিনি বলেন, “অভিনেত্রী রাভিনা ট্যান্ডন একবার মজা করে গোবিন্দকে বলেছিলেন— ‘ইশ, আগে যদি তোকে আমি পেতাম, তাহলে তোকে-ই বিয়ে করতাম।”

এ প্রসঙ্গে সুনীতা রসিকতা করে বলেন— “তার এমন প্রতিক্রিয়ায় আমি বলেছিলাম, ‘নিয়ে যা। আমার তাতে কিছুই যায়- আসে না।”

এরপর তিনি জানান, জীবনের প্রথম দিকে এ ধরনের কথা তাকে খুব একটা ভাবাত না। তবে বয়স বাড়ার পর তার মধ্যে শঙ্কা তৈরি হয়েছে। সুনীতার মতে, ‘আগে হেসে উড়িয়ে দিতাম। কিন্তু এখন ৬০ পার হওয়ার পর একটু ভয় হয়।’

এই সাক্ষাৎকারে গোবিন্দের পরিবর্তন নিয়েও কথা বলেন সুনীতা। তিনি বলেন, ‘আগে তো এসব কিছুই করত না। চুপচাপ শুধু কাজ নিয়ে থাকত। সম্পর্ক করার সময়ই পেত না। তবে বর্তমানে বিষয়টি উল্টো। কারণ এখন তিনি অনেকটা সময় বাড়িতেই কাটান। এখন তো ভয় লাগে, সারাক্ষণ ফাঁকা বসে থাকে, যদি কিছু করে ফেলে।’

সাক্ষাৎকারে উঠে আসে তাদের দ্য কপিল শর্মা শো-তে উপস্থিতির অভিজ্ঞতাও। সুনীতা জানান, মজার ছলে তিনি সবসময় বলতেন— ‘ও কিছুই করে না।’ তবে একইসঙ্গে তিনি গোবিন্দকে সতর্কও করেছিলেন, যাতে এই কথাগুলোকে ভুলভাবে না নেন। তার ভাষায়, ‘আমি বলেছিলাম, জীবনে এমন কিছু কোরো না, যাতে আমাকে পরে আফসোস করতে হয়।’

এই দম্পতির বিচ্ছেদের বিষয়টি সামনে আসার পর সাক্ষাৎকারটি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে উদ্বোধনী সিনেমা ‘নয়া মানুষ’

টিফিনের রুটিতে ব্লেড, ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

‘প্রযোজকের বিনিয়োগের নিরাপত্তাই চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে পারে’

বিশ্বকাপের পর সবচেয়ে বেশি দাম বাড়ল ভোজিনহার

‘বাংলাদেশ জাতি রাষ্ট্র নয়, সবাইকে বাঙালি বানাতে গেলে ভুল হবে’

নৌবাহিনীর ১৮তম প্রধান হিসেবে দায়িত্ব নিলেন খোন্দকার মিসবাহ উল আজীম

মধ্যপ্রাচ্য উত্তেজনায় ১০০ ডলার ছাড়াল অপরিশোধিত তেলের দাম

ঢালাই দেওয়ার পরই ধসে পড়ল ব্রিজের পাটাতন

যুক্তরাষ্ট্রের পর এবার ইরান সফরে ইরাকের প্রধানমন্ত্রী

১০

আর্জেন্টিনা ও মেসিকে ফিফা সভাপতির বিশেষ বার্তা

১১

ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতা কামনায় বিশেষ দোয়ার আয়োজন

১২

বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপ / ফিফার বিরুদ্ধে অভিযোগ করবে নরওয়ে

১৩

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

১৪

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

১৫

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

১৬

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

১৭

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

১৮

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

১৯

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

২০
X