বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৩, ০৫:২৮ পিএম
অনলাইন সংস্করণ

সালমানের ঘটকালি করেছিলেন শাহরুখ

শাহরুখ খান ও সালমান খান। ছবি : সংগৃহীত
শাহরুখ খান ও সালমান খান। ছবি : সংগৃহীত

বলিউড বাদশা শাহরুখ খান এবং বলিউড ভাইজান সালমান খানের বন্ধুত্ব নব্বইয়ের দশক থেকে। মাঝেমধ্যে তাদের মনোমালিন্য হলেও বন্ধুত্ব ভেঙে আড়ি নেননি কেউই। কঠিন সময়ে একে অপরের পাশে থেকেছেন। যদিও দুজনের লাইফস্টাইলে আছে অনেক পার্থক্য।

২৬ বছর বয়সে সংসারি হন বলিউড কিং শাহরুখ। কিন্তু ৫৮ বছর বয়সেও গাঁটছড়া বাঁধেননি সালমান। তাই বারবারই বিয়ে বিষয়ক প্রশ্নের মুখে পড়েন বলিউড ভাইজান। এবার শোনা গেছে সালমানের ঘটকালির দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন শাহরুখ খান। মুম্বাইয়ের এক নামকরা অভিনেত্রীর কাছে সালমানের বিয়ের জন্য প্রস্তাব রেখেছিলেন তিনি। যদিও পরে বিয়েটা বাস্তবায়িত হয়নি। নেটনাগরিকদের ধারণা ওই অভিনেত্রী হলেন ঐশ্বরিয়া রায়। খবর ইন্ডিয়ানএক্সপ্রেস ডটকম।

সালমানের সঙ্গে ঐশ্বরিয়ার প্রেম বেশ চর্চিত। তাদের বিচ্ছেদটাও বেশ আলোচিত। বলিপাড়ায় গুঞ্জন রটেছিল, শাহরুখের বাড়িতে নাকি একবার মাকে নিয়ে এসেছিলেন ঐশ্বরিয়া। যদিও এর সত্যতা মেলেনি। এ মুহূর্তে সংসারি ঐশ্বরিয়া। স্বামী অভিষেক বচ্চন ও মেয়ে আরাধ্যাকে নিয়েই তার পৃথিবী।

অন্যদিকে ইউলিয়া ভন্তুর নামে এক মডেলের সঙ্গে নাম জড়িয়ে আছে সালমান খানের; কিন্তু ইউলিয়াকে বরাবরই ‘বন্ধুর’ তকমা দিয়ে এসেছেন এই তারকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি নিয়ে নতুন সিদ্ধান্ত

ডিজিটাল ডিসকভারি ডে ২০২৬: স্বাস্থ্যপ্রযুক্তির নতুন দিগন্ত

‘আমার বাবা কোথায়, সে আসছে না কেন?’

হরমুজ প্রণালিতে ইরান নয়, যুক্তরাষ্ট্র টোল নেবে: ট্রাম্প

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

সুনামগঞ্জে পাহাড়ি ঢল, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

১০

হান্নান মাসউদ বসুন, এটা শাহবাগ নয় : ডেপুটি স্পিকার

১১

মাদকসহ গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

১২

বিশ্বকাপের উন্মাদনায় ‘কান্ডারি চল’, একসঙ্গে ফুয়াদ-পান্থ কানাই-মিলা

১৩

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

১৪

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৫

মমতাজের জামিন বহাল

১৬

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

১৭

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

১৮

হোয়াটসঅ্যাপে আসছে আকর্ষণীয় ২ ফিচার, যেসব সুবিধা পাবেন

১৯

শব্দদূষণ নিয়ন্ত্রণে ২৯ হাজারের বেশি মামলা, প্রায় ২ কোটি টাকা জরিমানা

২০
X