বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৩, ০২:২১ পিএম
অনলাইন সংস্করণ

বিচ্ছেদ হলেও যত সম্পত্তি থাকবে ঐশ্বরিয়ার

ঐশ্বরিয়া রাই। ছবি : সংগৃহীত
ঐশ্বরিয়া রাই। ছবি : সংগৃহীত

ভাঙনের দ্বারপ্রান্তে বলিউড দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাইয়ের সংসার। এমন গুঞ্জন শোনা যাচ্ছে বেশ কিছুদিন ধরেই। মূলত বচ্চন পরিবার ও ঐশ্বরিয়ার কিছু কাজকর্ম দেখে বিচ্ছেদের আঁচ করছেন বলিউড লাভাররা। যদিও এ বিষয়ে বচ্চন পরিবার থেকে কেউ কিছু জানাননি। তবে দিন দিন যেন বিচ্ছেদের গুঞ্জন জোরালো হচ্ছে অভিষেক-ঐশ্বরিয়ার।

তারকাদের ব্যক্তিগত জীবনের প্রতি ভক্তদের কৌতূহলের যেন শেষ নেই। তাই বচ্চন পরিবারে ওই বিচ্ছেদ ঘটলে ঐশ্বরিয়ার কী হবে, তখন তারা ব্যক্তিগত সম্পদই কত হবে—এসব প্রশ্ন উঁকি দিয়েছে ভক্তমনে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, অভিষেক-ঐশ্বরিয়ার দাম্পত্য জীবনে টানাপড়েন থাকলেও সন্তান আরাধ্যার মুখের দিকে চেয়ে নিজেদের সমস্যার বিষয়টি সামনে আনতে চাইছেন না তারা। খবর টাইমস অব ইন্ডিয়া।

বিচ্ছেদ হয়ে গেলে বচ্চন পরিবারের বিশাল সম্পত্তি ও আভিজাত্য ছাড়তে হবে ঐশ্বরিয়াকে। ২০২৩ সালের ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে ৭৭৬ কোটি রুপির মালিক এ নায়িকা। ক্যারিয়ারে ৫০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি। পাশাপাশি আয় করেছেন মডেলিং ও বিজ্ঞাপন করে এবং বিভিন্ন আন্তর্জাতিক বেশ কিছু ব্র্যান্ডের অ্যাম্বাসাডর হয়ে।

জানা গেছে, সিনেমাপ্রতি ১০-১২ কোটি রুপি এবং বিজ্ঞাপনের জন্য ৫-৬ কোটি পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন ঐশ্বরিয়া। দুবাইয়ে ঐশ্বরিয়া-অভিষেক জুটির ১৬ কোটি রুপির বাড়ি ও বান্দ্রায় ২০ কোটি রুপির অ্যাপার্টমেন্ট আছে।

এ ছাড়াও ঐশ্বরিয়ার ঝুলিতে আছে রোলস রয়েলস, মার্সিটিজ, অডির মতো কিছু গাড়ি। তাই বচ্চন পরিবারের সম্পত্তির অংশ তিনি না পেলেও, বেশ মোটা অঙ্কের অর্থই থাকবে তার কাছে।

শোনা যাচ্ছে, শ্বশুরবাড়ি ছেড়ে চলে গেছেন ঐশ্বরিয়া। তবে মেয়ে আরাধ্যার মুখ চেয়েই না কি আইনত আলাদা হওয়ার সিদ্ধান্তে যাচ্ছেন না তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস উপলক্ষে সমুদ্রসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

বিক্ষোভ-অবরোধে অচল বলিভিয়া, জরুরি অবস্থা 

বাংলাদেশি ‘ফুটবলপ্রেমীদের’ নিয়ে পরিকল্পনা জানালেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত

কার্টুন দেখানোর প্রলোভনে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

অস্ট্রেলিয়া সিরিজ হারের পর বাংলাদেশের আরেক দুঃসংবাদ

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতা ঠেকাতে ছাত্রদলের মিছিল

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান কামরুলের

ঝিনাইদহে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ২০

জেলের জালে রাজা ইলিশ, দাম ৯ হাজার

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

১০

বিচার ব্যবস্থার ওপর কোনো রাজনৈতিক চাপ নেই : অ্যাটর্নি জেনারেল

১১

মাঠে ব্রাজিলের জয়, সোশ্যাল মিডিয়ায় তারকাদের উল্লাস

১২

রাবি প্রেস ক্লাবের সভাপতি ধ্রুব, সম্পাদক জিসান

১৩

৫০ বছরের ইতিহাসে এমন সুন্দর বাজেট আর হয়নি: হুইপ দুলু

১৪

বিপিও খাতে ৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য

১৫

মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী

১৬

থাকেন ভারতে পড়েন ভারতে, কিন্তু পরীক্ষাকেন্দ্র পড়ল আমিরাতে

১৭

কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত হোয়াইট হাউসে’ চড়বেন ট্রাম্প

১৮

নেক্সট লিডার্স ও হারামাইন গ্রুপের মধ্যে কৌশলগত অংশীদারত্ব

১৯

রাত ১টার মধ্যে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

২০
X