‎ ‎কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৫:২৮ পিএম
অনলাইন সংস্করণ

বাবার লাশ দাফনে সন্তানদের বাধা

লাশ দাফনে বাধা। ছবি : কালবেলা
লাশ দাফনে বাধা। ছবি : কালবেলা

লক্ষ্মীপুরের কমলনগরে সম্পত্তির জন্য বাবার লাশ দাফনে বাধা দিয়েছেন আগের পরিবারের সন্তানরা। এ ঘটনায় তোপের মুখে লাশ রেখে পালিয়ে যায় পরের পরিবারের ছেলে সোহেল।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার চরলরেন্স ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ডের মৃত রুহুল আমিনের বাড়িতে এ ঘটনা ঘটে।

‎জানা যায়, সোমবার ভোরে চর লরেন্স ইউনিয়নের রুহুল আমিন দীর্ঘদিন অসুস্থতার পর মৃত্যুবরণ করেন। মৃত রুহুল আমিন দুই বিয়ে করেন। আগের স্ত্রীর বিবি হনুফাকে রেখে পরে রিজিয়াকে বিয়ের পর থেকে আগের স্ত্রী ও ওই পরিবারের সন্তানদের কোনো খোঁজ নেয়নি রুহুল আমিন। এর মধ্যে রুহুল আমিনের মালিকানা প্রায় ৬ একর সম্পত্তি রিজিয়ার সন্তানদের নিয়ে ভোগ করতে থাকে। এরপর সব সম্পত্তি পরের সংসারের রিজিয়ার ছেলে সোহেল বিভিন্ন কৌশলে নিজের জিম্মায় নিয়ে যায়।

রুহুল আমিনের মৃত্যুর খবর শুনে প্রথম সংসারের সন্তান মোফাশ্বেরা বেগম, নাসিমা আক্তার শরীফসহ সবাই বাবার সম্পত্তির হিসাব চাইলে অভিযুক্ত সোহেল সবাইকে হুমকি ধমকি দিয়ে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। এর মধ্যে এলাকাবাসী এগিয়ে এসে অভিযুক্ত সোহেলের কাছে বাবার রেখে যাওয়া সব সম্পত্তির হিসাব চাইলে তিনি কোনো সম্পত্তি দিতে পারবেন না বলে জানান।

একপর্যায়ে বাবার লাশ উঠানে রেখে পালিয়ে যান সোহেল। অভিযুক্ত সোহেল বলেন, আমার বাবার কোনো সম্পত্তি আমার কাছে নেই।

‎কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, এ ঘটনার একটি অভিযোগ শুনেছি। আগে মৃত ব্যক্তির দাফন সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

১০

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

১১

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

১২

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

১৩

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

১৪

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

১৫

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

১৬

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

১৭

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

১৮

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১৯

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

২০
X