বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৩, ১২:৫০ পিএম
অনলাইন সংস্করণ

এবার ভূতের সিনেমায় কাজল

অভিনেত্রী কাজল। ছবি : সংগৃহীত
অভিনেত্রী কাজল। ছবি : সংগৃহীত

বলিউডের খ্যাতনামা অভিনেত্রী কাজল। রোমান্টিক, অ্যাকশন থেকে শুরু করে কোর্টরুম ড্রামা সব ধরনের ছবি করে ফেলেছেন। এবার তিনি অভিনয় করবেন একটি ভূতের ছবিতে । সিনেমার নাম ‘মা’। এর পরিচালক বিশাল ফুরিয়া। প্রযোজনার দায়িত্ব সামলাবেন স্বামী অজয় দেবগন।

অভিনেত্রী কাজলকে কখনই এই ধরনের ছবিতে দেখা যায়নি। পরিচালক বিশাল ফুরিয়া অভিনেত্রীকে যখন এই ছবির অফার দেন এবং তাকে চরিত্রটি ব্যাখ্যা করেন, তখন সেটা শুনে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান অভিনেত্রী। কাজল তার অভিনয় সত্ত্বার নতুন এই দিকটিও উন্মোচন করতে চাইছিলেন। খবর হিন্দুস্তান টাইমস।

অন্যদিকে সম্প্রতি করণ জোহর পরিচালিত সিনেমা ‘কাভি খুশি কাভি গাম’-এর ২২ বছর পূর্ণ হয়েছে। সেই উপলক্ষে একটি বিশেষ লেখা লিখেছেন এই অভিনেত্রী। কাজল লিখেছেন, কাভি খুশি কাভি গাম সিনেমার ২২ বছর হলো। এই ছবির সঙ্গে অনেক স্মৃতিজুড়ে রয়েছে। যশ কাকু এই চলচ্চিত্রের জন্যই কেবল ফিল্মিস্তান স্টুডিওর নতুন মেকআপ রুম তৈরি করেছিলেন। পুরোনোগুলো রেনোভেট করেছিলেন তিনি। এমনকি সিনেমাটির সঙ্গে ভ্যানিটি ভ্যানগুলো যাচ্ছে না বলে সেগুলো বদলে দিয়েছিলেন।

‘কাভি খুশি কাভি গাম’ সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০০১ সালে। বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছিল সিনেমাটি। এতে অভিনয় করেছিলেন শাহরুখ খান, কাজল, হৃতিক রোশন, কারিনা কাপুর, অমিতাভ বচ্চন, জয়া বচ্চন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাটা অকেজো দুটি স্লুইচগেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১০

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১১

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১২

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৩

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৪

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৫

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৬

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৭

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৮

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৯

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

২০
X