বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৩, ০৩:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

ডানকি থেকে বাদ বাঙালি কণ্ঠশিল্পীর গান

শান ও ডানকির পোস্টার। ছবি : সংগৃহীত
শান ও ডানকির পোস্টার। ছবি : সংগৃহীত

মুক্তি পেয়েছে রাজকুমার হিরানির সিনেমা ‘ডানকি’। তিন দশকের ক্যারিয়ারে এবারই প্রথম হিরানির সঙ্গে কাজ করলেন বলিউড কিং। এই চলচ্চিত্রটির জন্য সারা বছর অপেক্ষা করেছিলেন সিনেমাপ্রেমীরা। শেষে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) মুক্তি পেয়েছে ছবিটি। মুক্তির দিনেই তাই ‘ডানকি’ দেখতে সিনেমা হলে ভিড় জমান শাহরুখভক্তরা।

‘ডানকি’ সিনেমায় আছে তিনটি গান। একটি হলো অরিজিৎ সিংয়ের গাওয়া ‘লুট পুট গয়া’। এটি মুক্তি পেয়েছিল আগেই। এ ছাড়াও রয়েছে ‘ও মাহি’ ও ‘ম্যায় তেরা রাস্তা দেখুঙ্গা’ গান দুটি। তবে এই তিনটি গান ছাড়াও আরও একটি গান থাকার কথা ছিল ছবিতে। সেটির নাম ‘দূর কহি দূর’। সামাজিক যোগাযোগমাধ্যমে এই তথ্য দিয়েছেন বাঙালি গায়ক শান। খবর মিরচি ডটইন।

কণ্ঠশিল্পী শান লিখেছেন, “আমি খুব এক্সাইটেড। সিনেমা দেখার অপেক্ষায় রয়েছি। আমি নিশ্চিত, এই ছবিটি সবার খুব ভালো লাগবে। তবে আমি আমার তরফ থেকে সবাইকে জানিয়ে দিতে চাই, এই সিনেমার জন্য আমি শ্রেয়া ঘোষালের সঙ্গে ভীষণ সুন্দর একটা গান রেকর্ড করেছিলাম, ‘দূর কহি দূর’। কাশ্মীরে ওই গানের শুটিংও হয়েছিল। তবে সিনেমার সম্পাদনার সময় রাজু হিরানি সিদ্ধান্ত নেন গানটি বাদ দেওয়ার। তবে তিনি আমাকে সবটাই জানিয়েছিলেন। আমি জানি, সিনেমাটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে আমার আশা, অন্য কোনো ছবিতে ওই গানটি শুনতে পারবেন আপনারা।’’

ছবিতে তার গান না থাকার বিষয়ে শান কথা বললেও এখনো পর্যন্ত মুখ খোলেননি হিরানি বা শাহরুখ কেউই। তবে শান তার পোস্টে স্পষ্ট করেছেন—তার গান ‘ডানকি’ থেকে বাদ পড়া নিয়ে কোনোরকম ভুল বোঝাবুঝি তৈরি হয়নি হিরানি ও তার মধ্যে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১০

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১১

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১২

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৩

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৪

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৫

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৬

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৭

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

১৮

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

১৯

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

২০
X