বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৩, ০৭:৩২ পিএম
অনলাইন সংস্করণ

প্রথম দিনে কেমন আয় করল ডানকি?

শাহরুখ খান ও ডানকি সিনেমার দৃশ্য। ছবি : সংগৃহীত
শাহরুখ খান ও ডানকি সিনেমার দৃশ্য। ছবি : সংগৃহীত

মুক্তি পেয়েছে রাজকুমার হিরানির সিনেমা ‘ডানকি’। তিন দশকের ক্যারিয়ারে এবারই প্রথম হিরানির সঙ্গে কাজ করলেন বলিউড কিং। এই চলচ্চিত্রটির জন্য সারা বছর অপেক্ষা করেছিলেন সিনেমাপ্রেমীরা। শেষে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) মুক্তি পেয়েছে ছবিটি।

মুক্তির দিনেই তাই ‘ডানকি’ দেখতে সিনেমা হলে ভিড় জমান শাহরুখ-ভক্তরা। তবে প্রথম দিনের আয়ে রেকর্ড গড়তে পারেনি ছবিটি।

সিনেমা সমালোচকরা ধারণা করেছিলেন, শাহরুখের ছবিটি প্রথম দিনেই আয়ে রেকর্ড গড়বে। কেউ কেউ বলেছিলেন, প্রথম দিনে আয় ৫০ কোটি রুপি ছাড়াবে। সেই ধারণা সঠিক হয়নি। প্রথম দিনের আয়ে শীর্ষ ৫-এও জায়গা পায়নি সিনেমাটি। ধারণা করা হচ্ছে, ছবিটির ওপর ভারতের রাজনৈতিক অবস্থার প্রভাব পড়েছে। তা ছাড়া ‘সালার’ সিনেমার সঙ্গে প্রতিযোগিতা করতে হয়েছে ডানকিকে। খবর আইএমডিবি, ইন্ডিয়ান এক্সপ্রেস ও স্যাকনিল্ক।

হিন্দি ভাষার বাইরে ভারতের বিভিন্ন জায়গায় ‘ডানকি’র আয় হতাশাজনক। প্রথম দিনে ভালো আয় করা সেরা ৫০ সিনেমার তালিকায় ২৩তম অবস্থানে রয়েছে ছবিটি। তবে আয় কম হলেও সিনেমাটি নিয়ে খুশি শাহরুখ–ভক্তরা। সিনেমাটির আইএমডিবি রেটিং ৭.৬। এমনকি একদিনেই এই ছবিটিকে ১১ হাজার দর্শক ভোট দিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শূন্যরেখা পেরিয়ে ফিরলেন ছয়জন, মানবেতর জীবন ৩ জনের

হজ শেষে দেশে ফিরেছেন ৬৪,১৬৩ বাংলাদেশি

সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট র‍্যাংকিং ২০২৬-এ নতুন সাফল্য অর্জন করেছে বিইউবিটি

২০২৬ বিশ্বকাপের পরের রাউন্ডে যাচ্ছে কোন ৩২ দল?

ইরান যুদ্ধ বন্ধের মতোই গুরুত্বপূর্ণ লেবাননের যুদ্ধের অবসান: গালিবাফ

জাহ্নবীর টি-শার্টের লেখা লাইনে নতুন জল্পনার শুরু

ভিডিওর ভয় দেখিয়ে ছাত্রলীগ নেতার ব্ল্যাকমেইল, ২ সংসার ধ্বংসের পর টাকা-স্বর্ণালঙ্কার লুট

ভাই হারালেন শোয়েব আখতার

‎বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু, ৮ মাস পর মেম্বারের বিরুদ্ধে মায়ের মামলা

যে কারণে মধ্যপ্রাচ্যের ৩ দেশ সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

১০

ঢাকার কাছে বারবার ভূমিকম্প: বড় বিপদের আগাম সংকেত!

১১

যেভাবে সৌদিতে জমির মালিক হতে পারবেন প্রবাসীরা 

১২

মুখ ঢেকে কথা বললে লাল কার্ড, কিন্তু বেলিংহ্যাম কেন দেখলেন না?

১৩

স্ত্রীকে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

১৪

প্রধানমন্ত্রীর সফরচিত্রে গান, যা বললেন হাবিব

১৫

বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান 

১৬

আ.লীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা, আটক ৮

১৭

বিশ্বকাপে টাইব্রেকারের নিয়মে পরিবর্তন আনছে ফিফা

১৮

কলেজে যাওয়ার পথে প্রাণ গেল ছাত্রীর

১৯

রাঙ্গুনিয়ায় বেহাল ২০ কোটি টাকার সড়ক-কালভার্ট / লাশ নেওয়ার পথও এখন উত্তল-অবতল

২০
X