বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৩, ০২:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

রণবীরের বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ

রণবীর কাপুর। ছবি : সংগৃহীত
রণবীর কাপুর। ছবি : সংগৃহীত

ক্রিসমাসে কেক কেটে বিতর্কের মুখে পড়েছেন বলিউড স্টার রণবীর কাপুর। ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

অভিনেতা রণবীরের বড়দিন উদযাপনের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তাতে দেখা যায়, রণবীরের পাশে তার স্ত্রী আলিয়া ভাট রয়েছেন। এ ছাড়াও রয়েছে পুরো কাপুর পরিবার। খবর টাইমস অব ইন্ডিয়ার।

ভাইরাল ওই ভিডিওতে আরও দেখা যায়, কাপুর পরিবারের বড়দিনের পার্টিতে কেকের ওপর পানীয় ঢেলে আগুন জ্বালিয়েছেন রণবীর। এ সময় ‘জয় মাতাদি’ বলেছেন তিনি। কেক কাটার মুহূর্তে ‘জয় মাতাদি’ বলার কারণেই বিতর্কের মুখে পড়েছেন এই অভিনেতা। বিষয়টি নিয়ে রণবরের কড়া সমালোচনা করেছেন নেটিজেনরা।

এখানেই শেষ নয়, সঞ্জয় তিওয়ারি নামে এক ব্যক্তি তার দুই আইনজীবী আশীষ রায় ও পঙ্কজ মিশ্রার সহায়তায় রণবীরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

রণবীরের ভাইরাল ভিডিওর বিষয়ে সঞ্জয় তিওয়ারি বলেছেন, এই অভিনেতা যেভাবে কেকের ওপর মদ ঢেলে আগুন জ্বালিয়ে ‘জয় মাতাদি’ বলছেন, তা অনেক মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে।

তার আরও অভিযোগ, সনাতন ধর্মে অন্য দেব-দেবীর আহ্বানের আগে অগ্নিদেবতাকে আহ্বান জানানো হয়। কিন্তু রণবীর এবং তার পরিবার অন্য ধর্মের উৎসব উদ্যাপনকালীন জেনে-বুঝে নেশাদ্রব্য ব্যবহার করেছেন এবং ‘জয় মাতাদি’ বলেছেন।

ঘাটকোপর পুলিশ থানায় রণবীরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন সঞ্জয়। পাশাপাশি এই বলিউড তারকার বিরুদ্ধে এফআইআর দায়ের করার দাবিও তুলেছেন তিনি। তার দাবি, রণবীরের বিরুদ্ধে মামলা হওয়া উচিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীকে আনোয়ার ইব্রাহিমের উষ্ণ অভ্যর্থনা

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

১০

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

১১

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

১২

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১৩

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১৪

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১৫

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৬

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৭

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৮

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৯

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

২০
X