মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ০১:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

শ্বশুরবাড়িতে এসে স্ত্রীকে হত্যার অভিযোগ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

পটুয়াখালীর মির্জাগঞ্জে পারিবারিক কলহের জেরে কুলসুম আক্তার (২৫) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।

রোববার (৪ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামে হত্যাকাণ্ডের এই ঘটনা ঘটে।

নিহত কুলসুম আক্তার দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের আনসার গাজীর মেয়ে। অভিযুক্ত সাইমন (২৫) কুমিল্লার সদর দক্ষিণ থানার চাষাপাড়া এলাকার মো. কামাল উদ্দিনের ছেলে। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।

স্বজনরা জানান, সাইমনের সঙ্গে এটি কুলসুমের দ্বিতীয় বিবাহ ছিল। কুলসুমের চার বছর বয়সী একটি ছেলেসন্তান রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এক মাস আগে কুলসুম আক্তার তার বাবার বাড়িতে বেড়াতে আসেন। গত শনিবার (৩ জানুয়ারি) স্বামী সাইমন সেখানে আসেন। ঘটনার দিন রাতে তারা ঘরের দোতলায় অবস্থান করছিলেন। দীর্ঘ সময় তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের লোকজন ওপরে গিয়ে দেখেন কুলসুমের নিথর দেহ পড়ে আছে এবং সাইমন সেখান থেকে উধাও।

প্রাথমিক তদন্ত শেষে পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। লাশের পাশে পড়ে থাকা একটি ওড়না দিয়ে শ্বাসরোধে কুলসুমকে হত্যা করা হয়েছে। ঘাড়ে দাগ ও রক্তের আলামত রয়েছে।

এ বিষয়ে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম বলেন, মৃত্যু নিশ্চিত করেই হত্যাকারী পালিয়ে গেছে। ঘাতক স্বামী সাইমনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় পড়া চলছে

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আদালত প্রাঙ্গণে যেসব দাবি জানাচ্ছেন রায় শুনতে আসা মানুষ

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

শাপলা চত্বর হত্যা মামলা / দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

১০

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

১১

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

১২

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

১৩

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

১৪

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

১৫

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

১৬

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

১৭

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

১৮

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

১৯

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

২০
X